ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

রাশিয়া থেকে বিমান বাহিনীর জন্য দূরপাল্লার ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত।

কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের সময় এই প্রস্তাব দেওয়া হয়। বৈঠকে প্রতিরক্ষা ও জ্বালানিসহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।

ভারতে ‘সুদর্শন’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানের প্রতিহত করতে সফল ভূমিকা রেখেছিল। সর্বোচ্চ ৪০০ কিলোমিটার দূরত্বের এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কারণে শত্রুপক্ষের বিমান নিজ আকাশসীমাতেও নিরাপদ থাকে না।

ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্র জানান, এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে ৩১৪ কিলোমিটার দূরে থাকা পাকিস্তান বিমান বাহিনীর একটি নজরদারি বিমান ধ্বংস করা হয়েছিল, যা দীর্ঘতম পাল্লার ক্ষেপণাস্ত্র আঘাতের রেকর্ড।

২০১৮ সালের চুক্তি অনুযায়ী পাঁচটি ইউনিটের মধ্যে চারটি ভারত ইতোমধ্যে পেয়েছে এবং পঞ্চমটি আগামী নভেম্বরের মধ্যে হস্তান্তরিত হবে। নতুন চুক্তি স্বাক্ষরিত হলে তিন বছরের মধ্যে পরবর্তী ইউনিটগুলো সরবরাহ শুরু হতে পারে।

রাশিয়ার এই প্রতিরক্ষা এস-৪০০ ছাড়াও এস-৫০০ প্রমিথিউস যৌথ উৎপাদন, সুখোই-৫৭ই ফেলন স্টিল্থ জেট, কিলো ক্লাস সাবমেরিন, ভোরোনেঝ কৌশলগত আগাম সতর্কীকরণ রাডার এবং সুপার সুখোই-৩০ আধুনিকীকরণ অন্তর্ভুক্ত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অনেক কষ্টে ঘরটুকু দিছিলাম, নদী তা নিয়ে গেল

রাশিয়া থেকে আরও পাঁচটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ভারত

আপডেট সময় ১১:৪৬:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬