ঢাকা ১২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

‘আপনি সর্বকালের সেরা, সবসময় তা-ই থাকবেন’

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায় ছুঁয়ে গেছে তার জাতীয় দল সতীর্থদের। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পলরা। তারা তুলে ধরেছেন বিশ্বকাপজয়ী অধিনায়কের শ্রেষ্ঠত্বের কথা।

সামাজিক মাধ্যম ফেসবুকে সোমবার (৩১ আগস্ট) আর্জেন্টিনা দল থেকে অবসরের ঘোষণা দেন রেকর্ড আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি।

ক্লাব পর্যায়ের মতো আন্তর্জাতিক ফুটবলেও সম্ভাব্য সবকিছুই মেসি জিতেছেন। সর্বকালের সেরা ফুটবলারদের একজন তো বটেই, অনেকের চোখে তিনিই সেরা।

মিডফিল্ডার পারেদেস সেই কথাই বলেছেন।

“সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সর্বকালের সেরা এবং সবসময় তা-ই থাকবেন। আমরা আপনাকে ভালোবাসি, অধিনায়ক।”

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলা ও সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির। তার নেতৃত্বে ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে ২০২১ সালে কোপা আমেরিকা ট্রফি জয় করে দেশটি। পরে তার কাঁধে ভর করেই ৩৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্ব সেরার ট্রফি জয় করে আর্জেন্টিনা। ২০২৪ সালে তারা ধরে রাখা কোপা আমেরিকার শিরোপা।

গত জুন-জলাইয়ের আসরে দলকে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালে তোলেন মেসি, যেখানে তারা স্পেনের বিপক্ষে হারে ১-০ গোলে।

আর্জেন্টিনার আরেক তারকা দে পল ক্লাব পর্যায়েও খেলেন মেসির সঙ্গেই, ইন্টার মায়ার হয়ে। এই মিডফিল্ডার তুলে ধরেছেন, মেসি দেশের মানুষকে কতটা আনন্দ দিয়েছেন।

“আমাদের দেশের প্রতি আপনার নিঃশর্ত ভালোবাসা, কখনও হাল না ছাড়তে আপনার লড়াই, অবিচার সবসময় সহ্য করার শক্তি, অনুশীলনের মাঠে নামা প্রত্যেক খেলোয়াড়ের প্রতি আপনার নেতৃত্ব ও উদারতা, তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং আমাদের জাতীয় দলের প্রত্যেক স্টাফ সদস্যের প্রতি আপনার দেখানো যত্ন… কেবল ধন্যবাদই জানাই। সর্বকালের সেরা। আমাদের এতটা আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি কল্পনাও করতে পারবেন না যে, আপনি আমাদের মুখে কত হাসি ফুটিয়েছেন।”

ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেসের চোখে মেসিই ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ।

“আপনি আমার জন্য এবং সমগ্র বিশ্বের জন্য উদাহরণ, ফুটবলে একজন বিজয়ী এবং জীবনেও একজন বিজয়ী। আমার মেয়ে খুব গর্বিত হবে যে, তার বাবা এমন একজন অসাধারণ মানুষের সঙ্গে একই দলে খেলেছে। আপনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ, কারণ ফুটবলের ক্ষেত্রে, সত্যি বলতে, আপনার কোনো তুলনা হয় না।

“আমি আপনাকে অনেক ভালোবাসি।”

জাতীয় দলে লম্বা সময় মেসির সঙ্গে খেলেছেন যিনি, সেই সাবেক মিডফিল্ডার আনহেল ডি মারিয়া কৃতজ্ঞতা জানিয়েছেন মহাতারকার প্রতি।

“একজন আর্জেন্টাইন হওয়ার জন্য এবং আর্জেন্টিনাকে বিশ্বের চূড়ায় নিয়ে যাওয়ার জন্য আমরা সারাজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব। যখন তুমি সহজেই অন্য কিছু বেছে নিতে পারতে, তখন আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছো। ধন্যবাদ, অধিনায়ক। সবকিছুর জন্য ধন্যবাদ। ইতিহাসের সেরা।”

ভালো কিংবা খারাপ, প্রতিটি মুহূর্তে মেসির সবচেয়ে কাছে থাকা তার স্ত্রী আন্তোনেল্লা রোক্কুস্সো গর্বিত অনুভব করছেন এই যাত্রাপথের সঙ্গী হতে পেরে।

“এই যাত্রাপথে তোমার পাশে থাকতে পারা এবং তোমার সকল স্বপ্ন পূরণ করতে দেখতে পারাটা অনেক গর্বের। এই (জীবনের) গল্প এবং আরও অনেক কিছু তোমার প্রাপ্য ছিল। আমরা তোমাকে অনেক ভালোবাসি।”

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের সঙ্গে বাণিজ্য বাড়ানোর ঘোষণা মোদির

‘আপনি সর্বকালের সেরা, সবসময় তা-ই থাকবেন’

আপডেট সময় ০৭:২৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬