ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রিসের সঙ্গে ইসরায়েলের ৩ বিলিয়ন ইউরোর বড় সামরিক চুক্তি

ইসরায়েল ও গ্রিসের মধ্যে ৩ বিলিয়ন ইউরোর এক বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ইসরায়েল গ্রিসের জন্য একটি বহুস্তরীয় সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘অ্যাকিলিস শিল্ড’ নামের এই প্রকল্পে রাফায়েলের তৈরি ডেভিডস স্লিং ও স্পাইডার এবং ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের বারাক এমএক্সসহ কয়েকটি আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে। তেল আবিবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম এবং গ্রিসের পক্ষ থেকে ইওনিস বুরাস চুক্তিতে স্বাক্ষর করেন।

মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, এটি ইসরায়েল-গ্রিস সম্পর্কের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা রফতানি চুক্তি। একই সঙ্গে ইসরায়েলের ইতিহাসেও এটি অন্যতম বৃহৎ চুক্তি। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ বিভিন্ন হুমকির বিরুদ্ধে কোনো দেশকে পূর্ণাঙ্গ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ঘটনা এটিই প্রথম।

ইসরায়েল জানিয়েছে, এই ব্যবস্থা সম্পূর্ণ ইসরায়েলি প্রযুক্তি এবং সাম্প্রতিক যুদ্ধে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি করা হবে। পাশাপাশি রাফায়েলের ড্রোন ডোম ব্যবস্থা বিক্রির জন্য ২৬ মিলিয়ন ইউরোর আরেকটি সম্পূরক চুক্তিও হয়েছে। এ ছাড়া প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে গ্রিসের স্থানীয় শিল্পের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানো হবে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, পূর্ব ভূমধ্যসাগরের গুরুত্বপূর্ণ দুই অংশীদার দেশের মধ্যে এটি প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি বড় পদক্ষেপ। গত এক দশকে গ্রিসের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী আকাশ প্রতিরক্ষা কর্মসূচিতে ইসরায়েলি প্রযুক্তিকে বেছে নেওয়া দুই দেশের পারস্পরিক বিশ্বাসেরই প্রতিফলন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৭:২৫:১১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬