ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগ নেতা বিপ্লব বড়ুয়া ও তার স্ত্রীসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী বিপ্লব বড়ুয়া, তার স্ত্রীসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে সোমবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এই আদেশ দেন।

বিপ্লব বড়ুয়া ছাড়া এ তালিকায় আরো রয়েছেন তার স্ত্রী সোমা বড়ুয়া, ভাই বিদ্যুৎ বড়ুয়া ও বিদ্যুৎ বড়ুয়ার স্ত্রী অগ্নি বড়ুয়া।

দুদকের পক্ষে সংস্থাটির উপপরিচালক (মানিলন্ডারিং) মো. জাহাঙ্গীর আলম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

ওই আবেদনে বলা হয়, বিপ্লব বড়ুয়া, তার স্ত্রী, ভাই ও ভাবির বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অবৈধভাবে অর্জিত অর্থ তারা নিজেদের নামে এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে লেনদেনের মাধ্যমে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে সম্পৃক্ত অপরাধ করেছেন।

অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। এ জন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ০৬:১১:৩০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬