বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও অনলাইন প্রচারণা জোরদারের আহ্বান মির্জা ফখরুলের সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান সংবিধান সংস্কারে সুযোগ না পেলে জনগণের ম্যান্ডেট বাস্তবায়নের আন্দোলন চলবে সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত এভারকেয়ারে নজরুল ইসলাম খান, ভিড় না করার অনুরোধ চিকিৎসকদের টেক্সটাইল, গবেষণা ও কারিগরি শিক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার : শিক্ষামন্ত্রী নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন সরকার জনগণের প্রতি খুবই আন্তরিক : হুমায়ুন কবির

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা পুনরায় হবে, তারিখ ঘোষণা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা ইউনিটের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা (শুধু এমসিকিউ) পুনরায় অনুষ্ঠিত হবে। আগামী ১৭ মে এই ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে।

তবে বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীদের এই ভর্তি পরীক্ষায় বসতে হবে না। এই দুই বিভাগের ভর্তিচ্ছুদের ফলাফল প্রকাশ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় প্রকাশ করা হবে।

বুধবার দুপুরে ঢাবির অনলাইনে ভর্তি কমিটির বিশেষ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পরে বিকালে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটির বিশেষ সভার সিদ্ধান্তক্রমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের পুনরায় এমসিকিউ পরীক্ষা আগামী ১৭মে বিকাল ৩টা থেকে ৩টা ৪৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে শুধু উচ্চ মাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষা পুনরায় গ্রহণের বিষয়টিতে আদালতের নির্দেশ রয়েছে।

তাছাড়া উচ্চ মাধ্যমিক বিজ্ঞান ও কলা শাখার শিক্ষার্থীদের ফলাফল আগামীকাল সকাল ১১টায় প্রকাশ করা হবে। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান ও কলা শাখার ব্যবসায় শিক্ষা ইউনিটে উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ১৯ এপ্রিল তারিখ পর্যন্ত তাদের বিস্তারিত ফরম ও বিষয় পছন্দক্রম পূরণ করতে পারবে।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি এই ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রশ্নপত্রের বহুনির্বাচনি (এমসিকিউ) অংশে ১২টি প্রশ্নে সেটে গরমিল দেখা যায়। পরে এ বিষয়ে কোনো কার্যকরী সমাধান বের করতে পারেনি প্রশাসন।

এর মধ্যে গত ২০ এপ্রিল পরীক্ষার ফলাফল ঘোষণার চেষ্টা করলে হাইকোর্টে রিট করেন ভর্তিচ্ছুদের একটি অংশ। পরে হাইকোর্ট ফল প্রকাশে দুই মাস স্টে অর্ডার দেন।

বাংলা৭১নিউজ/এসএকে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com