ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞান Logo সিলেট ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালু Logo যুক্তরাষ্ট্র শর্ত মানলে চুক্তি মানবে ইরানও: পেজেশকিয়ান Logo মেসিকে ধন্যবাদ জানিয়ে ইনফান্তিনো বললেন, অবিস্মরণীয় সব স্মৃতির জন্য কৃতজ্ঞ Logo দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী Logo মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৫ Logo কোনো চাপে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ Logo স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার Logo বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা

ভারতের কলকাতার ব্যস্ত শিয়ালদহ স্টেশন সংলগ্ন একটি খাবারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৩১ আগস্ট) সকালে স্টেশনের বাইরে থাকা ফুডকোর্টের একটি দোকানে আগুন লাগে। এ সময় ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের এলাকা। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনী। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশ ও রেল পুলিশের কর্মকর্তারাও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন।

সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় সকাল থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে ছিল ব্যাপক ভিড়। যে এলাকায় আগুন লাগে, তার সামনেই শিয়ালদহ দক্ষিণ শাখার প্রবেশপথ। ফলে ব্যস্ত সময়ে অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দমকলকর্মীরা ঘটনাস্থল ঘিরে নিরাপত্তাবেষ্টনী তৈরি করেন। শিয়ালদহের দক্ষিণ ও মূল শাখার দিকে যাতায়াতের পথ তুলনামূলক সরু হওয়ায় অগ্নিনির্বাপণ কাজেও কিছুটা সমস্যা তৈরি হয়।

দমকল সূত্রে জানা গেছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। তবে ধোঁয়া পুরোপুরি সরেনি। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অগ্নিনির্বাপণ কাজে শুরুতে সমস্যার মুখে পড়তে হয় দমকলকর্মীদের। স্টেশন থেকে পর্যাপ্ত পানি পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। পরে দমকলের নিজস্ব পানির মাধ্যমে আগুন নেভানোর কাজ চালানো হয়। একই সঙ্গে ফুডকোর্টের অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

ফুডকোর্টের দোকানগুলো কাচ দিয়ে ঘেরা থাকায় ভেতরে জমে থাকা ধোঁয়া বের করতেও সমস্যায় পড়েন দমকলকর্মীরা। পরে কাচ ভেঙে ধোঁয়া বের করার ব্যবস্থা করা হয়। আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সে জন্য ঘটনাস্থলে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল জ্যোতির্বিজ্ঞান

কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা

আপডেট সময় ১২:৪৯:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬