ঢাকা ০২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৫ Logo কোনো চাপে নয়, প্রয়োজনেই বোয়িং কেনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদারের আশাবাদ Logo স্থানীয় নির্বাচনে জোটে নয়, আলাদা প্রার্থী দেবে দলগুলো: গোলাম পরওয়ার Logo বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ Logo হিলি বন্দরে টানা তৃতীয় দিন আমদানি-রপ্তানি বন্ধ, বুধবার বৈঠক Logo যুবককে পায়ের রগ কেটে হত্যার অভিযোগ, দোষীদের গ্রেপ্তার দাবিতে সড়ক অবরোধ Logo অনেক কষ্টে ঘরটুকু দিছিলাম, নদী তা নিয়ে গেল Logo ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি ২৪ সেপ্টেম্বর Logo ফরিদপুরে ৪ লক্ষ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২

ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আহত হয়েছেন চারজন। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।

ত্রিশাল থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন এলাকায় বালিপাড়াগামী একটি ট্রাক ও ত্রিশালগামী একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির অজ্ঞাতপরিচয় এক পুরুষ (৩৫) ও এক নারী (৪০) যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া সিএনজিচালকসহ চারজন আহত হন।

আহতদের প্রথমে এলাকাবাসী উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে ফয়জুল (৩৪) ও রুবেলকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অন্য দুই আহত হৃদয় (২২) ও নাবিল (২২) ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

ত্রিশাল থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, নিহত দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মুন্সীগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ৫

ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

আপডেট সময় ১১:৫৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬