ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজধানীর গুলশানে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া একজন গ্রেপ্তার Logo থানার ভেতর জয় বাংলা স্লোগান, আ. লীগ নেতার ৫ স্বজন আটক Logo চবির ৭৫ কোটি টাকার দরপত্র জালিয়াতি জি কে শামীমের বিচার শুরু Logo নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০ Logo মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার Logo বিদেশে উচ্চশিক্ষার ভিসা সহজ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে: শিক্ষামন্ত্রী Logo চার বছরে চেলসি-ভিলা চুক্তির অষ্টম খেলোয়াড় এমিলিয়ানো মার্তিনেজ Logo বিভিন্ন অনিয়মের অভিযোগে সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব Logo চাহিদা অনুযায়ী সারের কোনো ঘাটতি নেই : কৃষিমন্ত্রী Logo বিদ্যুৎ-জ্বালানিসংকট ৬ মাসের সরকার তৈরি করেনি : প্রতিমন্ত্রী নুর

বগুড়ায় ড্রেন থেকে ৩৩৪ গুলি উদ্ধার

বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন ড্রেন সংস্কারের জন্য খননকাজ চালানোর সময় ৩৩৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে গুলিগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য শ্রমিকরা খননকাজ করছিলেন। এ সময় ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির নিচে ধাতব বস্তু দেখতে পান এক শ্রমিক। পরে বিষয়টি অন্য শ্রমিকদের জানিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে ৩৩৪টি গুলি উদ্ধার করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, শ্রমিকরা কাজ করার সময় গুলির কার্তুজগুলো মাটির ভেতরে খুঁজে পান। সেখানে মোট ৩৩৪টি গুলি পাওয়া গেছে। গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের অথবা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে থানার লুটকৃত গুলি কিনা তা পরীক্ষার পর নিশ্চিতভাবে জানা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রাজধানীর গুলশানে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দেওয়া একজন গ্রেপ্তার

বগুড়ায় ড্রেন থেকে ৩৩৪ গুলি উদ্ধার

আপডেট সময় ০৩:১৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬