ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদ্যুৎ-জ্বালানিসংকট ৬ মাসের সরকার তৈরি করেনি : প্রতিমন্ত্রী নুর Logo স্বামীর মৃত্যুর চারমাস পর বালিশচাপা দিয়ে হত্যার কথা স্বীকার স্ত্রীর, গ্রেপ্তার ২ Logo লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব: অর্থমন্ত্রী Logo টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬ Logo বগুড়ায় ড্রেন থেকে ৩৩৪ গুলি উদ্ধার Logo লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী Logo এমএসএমইকে বৈশ্বিক সাপ্লাই চেইনে যুক্ত করতে চায় ইউএনডিপি Logo হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে: ইশরাক Logo ‘দাদাগিরি’ ছেড়ে আজ থেকে ‘বিগ বস বাংলা’য় সৌরভ গাঙ্গুলী Logo কিংবদন্তি শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকী আজ

মুখ থুবড়ে পড়ল ‘টক্সিক’

এক সপ্তাহ লাগল না ‘টক্সিক: আ ফেয়ারাইটেল ফর গ্রোন-আপস’ উন্মাদনার আগুনে জল পড়তে। মুক্তির চার দিনেই বেহাল দশা যশের সিনেমার। একেবারে মুখ থুবড়ে পড়ল বক্স অফিসে! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শুরুতে বেশ জমেছিল ‘টক্সিক’। ২৪ ঘণ্টায় পকেটে তুলে নেয় ১০১ কোটি ১০ লাখ রুপি। নেতিবাচক রিভিউ পাল্লা দিয়ে বাড়ায় আয়ের তরী ডুবতে সময় নেয়নি। দ্বিতীয় দিনের আয় নেমে আসে ৩৭ কোটি ৬৫ লাখে। তৃতীয় দিনে তা আরও কমে হয় ২৭.২ লাখ রুপি। চতুর্থ দিন কোমর সোজা করে দাঁড়াতেই পারেনি।

ছবির বাজেট ৫০০ কোটি রুপি। পরিস্থিতি এমন যে লগ্নি উঠে আসার নিশ্চয়তা দেখছেন না সিনে বিশ্লেষকরা। তারা মনে করছেন প্রথম সপ্তাহে বাজেট তুলতে ব্যর্থ হলে তা অধরা থেকে যেতে পারে।

সিনেমাজুড়ে নারীদের খোলামেলা প্রদর্শন, রগরগে যৌনদৃশ্যের কারণে মুখ ফেরাচ্ছেন দর্শক। কেউ কেউ প্রশ্ন তুলছেন নির্মাণ নিয়েও। ইউটিউবার, ইনফ্লুয়েন্সারদের কথায়, চিত্রনাট্যজুড়ে একাধিক সংলাপে নারীদের হেয় করার নিদর্শন রেখেছেন পরিচালক। অথযা রক্তারক্তি, যৌন সুড়সুড়িমূলক দৃশ্য যেন ‘টক্সিক’ জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটিতে যশ ছাড়াও অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া প্রমুখ।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বিদ্যুৎ-জ্বালানিসংকট ৬ মাসের সরকার তৈরি করেনি : প্রতিমন্ত্রী নুর

মুখ থুবড়ে পড়ল ‘টক্সিক’

আপডেট সময় ০২:৪৭:২৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬