ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিদ্যুৎ-জ্বালানিসংকট ৬ মাসের সরকার তৈরি করেনি : প্রতিমন্ত্রী নুর Logo স্বামীর মৃত্যুর চারমাস পর বালিশচাপা দিয়ে হত্যার কথা স্বীকার স্ত্রীর, গ্রেপ্তার ২ Logo লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব: অর্থমন্ত্রী Logo টঙ্গীতে ছাত্রলীগের ৫ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬ Logo বগুড়ায় ড্রেন থেকে ৩৩৪ গুলি উদ্ধার Logo লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে বিদ্যুৎকর্মীকে ধরে কসম খাওয়াল গ্রামবাসী Logo এমএসএমইকে বৈশ্বিক সাপ্লাই চেইনে যুক্ত করতে চায় ইউএনডিপি Logo হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে: ইশরাক Logo ‘দাদাগিরি’ ছেড়ে আজ থেকে ‘বিগ বস বাংলা’য় সৌরভ গাঙ্গুলী Logo কিংবদন্তি শিল্পী আব্দুল জব্বারের মৃত্যুবার্ষিকী আজ

ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

প্রায় তিন দশক পর গত অক্টোবরে আদালতের রায়ে সালমান শাহর অপমৃত্যু মামলা রূপ নেয় হত্যা মামলায়। আজ রোববার (৩০ আগস্ট) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও, সিআইডি পুলিশের ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান প্রতিবেদন জমা দিতে পারেননি।

মামলার প্রতিবেদন জমার দেওয়ার জন্য আদালতের কাছে সময় আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের এসআই শাহ আলম জানিয়েছেন।

সামিরা ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন- সামিরার মা লতিফা হক লিও, চলচ্চিত্রের খলনায়ক আশরাফুল হক ডন, শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, ডেবিট, জাভেদ, ফারুক, মে-ফেয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ফরহাদ।

গেল ৯ অগাস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মামলার অভিযুক্ত খলনায়ক আশরাফুল হক ডনকে গ্রেফতার করে ইমিগ্রেশন পুলিশ। এরপর তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। গত ২৭ অগাস্ট ঢাকার সিএমএম আদালত পাঁচ দিনের রিমান্ডের আদেশ দিয়েছেন।

গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম মামলাটি করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্তযাত্রা, যা প্রায় তিন দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবেই চলতে থাকে। তবে সালমানের মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুর পর থেকে বলে আসছিলেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

বিদ্যুৎ-জ্বালানিসংকট ৬ মাসের সরকার তৈরি করেনি : প্রতিমন্ত্রী নুর

ফের পেছাল সালমান শাহ হত্যা মামলার প্রতিবেদন

আপডেট সময় ০২:৪৪:২৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬