ঢাকা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ফেনীতে ঝোপের আড়ালে মিলল পরিত্যক্ত শিশু, উদ্ধার করল পুলিশ

ফেনী পৌর এলাকায় রাস্তার পাশের ঝোপের আড়াল থেকে আনুমানিক ৪-৫ দিন বয়সী এক কন্যাসন্তানকে উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) পৌর এলাকার ১২ নম্বর ওয়ার্ডের চাড়িপুর স্থান থেকে পথচারীদের খবরের ভিত্তিতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পথচারীরা এক নবজাতকের কান্নার শব্দ পেয়ে থমকে দাঁড়ান। চারদিকে খোঁজাখুঁজির পর সড়কের পাশে একটি ঝোপের মধ্যে তাকে পড়ে থাকতে দেখেন। কে বা কারা শিশুকন্যাটিকে সেখানে ফেলে রেখে গেছে। পরে পথচারীরা ফেনী মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

ফেনী জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নয়ন চন্দ্র দাস জানান, পুলিশের সহযোগিতায় এক নারী পথচারী শিশুটিকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তাকে হাসপাতালের শিশু ওয়ার্ডে রাখা হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. রোকনুদ্দৌলা জানান, নবজাতকটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। নার্সদের সার্বিক তত্ত্বাবধানে তার সব ধরনের সেবা ও দেখভাল নিশ্চিত করা হচ্ছে।

এদিকে শিশুটিকে সহায়তায় এগিয়ে এসেছে স্থানীয় কুইক রেসপন্স টিম। স্বেচ্ছাসেবী সংগঠক জয় আবির জানান, শিশুটির লালন-পালন ও প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের কাজ করছেন তাদের টিমের সদস্যরা। হাসপাতাল কর্মী ও স্বেচ্ছাসেবীদের মাঝে শিশুটিকে ঘিরে বেশ আগ্রহ ও মমতা লক্ষ্য করা যাচ্ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ

ফেনীতে ঝোপের আড়ালে মিলল পরিত্যক্ত শিশু, উদ্ধার করল পুলিশ

আপডেট সময় ১১:৪২:০২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬