ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইউরোপকে শক্তিশালী ইরানের বাস্তবতা মেনে নিতে হবে Logo লাইসেন্স প্রক্রিয়ায় যুক্ত হতে চান ড্রাইভিং স্কুল মালিকরা Logo প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক Logo শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, এইচএসসি পাসেও আবেদন Logo স্থগিত পরীক্ষার ভুয়া সময়সূচি ফেসবুকে, সতর্ক করল কর্তৃপক্ষ Logo জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া : রাশেদ তিতুমীর Logo উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, গ্যাস পাওয়ার আশা ‘মোবারকপুরের কূপে’ Logo মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির Logo এবার ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান Logo আগামী গ্রীষ্মে দেশে বিদ্যুতের ঘাটতি কমে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

এবার ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান

প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে অনুষ্ঠিত হতে যাওয়া ৪০তম ফোবানা সম্মেলনের মঞ্চ মাতাতে যাচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। এমনটা নিশ্চিত করেছেন তিনি নিজেই।

আগামী ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর অরল্যান্ডোতে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকার অন্যতম বৃহৎ এই বাংলাদেশি সাংস্কৃতিক সম্মেলন। প্রতিবছরের মতো এবারও তিন দিনব্যাপী আয়োজনে থাকছে নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা ও অনুষ্ঠান।

এবারের ফোবানা সম্মেলনে বাংলাদেশের জনপ্রিয় বেশ কয়েকজন শিল্পীও অংশ নেবেন। তাদের সঙ্গে মঞ্চে পারফর্ম করবেন জায়েদ খান।

প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এই অভিনেতার ভক্ত-অনুরাগীরাও।

জানা গেছে, সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি দেশের শিল্পীদের অংশগ্রহণ এবারের আয়োজনকে আরো বর্ণিল করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বড় সাংস্কৃতিক আয়োজন হিসেবে প্রতিবছর ফোবানা সম্মেলনে বাংলাদেশি শিল্পী, সংস্কৃতিকর্মী ও প্রবাসীদের মিলনমেলা বসে।

এবারের ৪০তম আসরেও সেই ধারাবাহিকতা বজায় থাকছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইউরোপকে শক্তিশালী ইরানের বাস্তবতা মেনে নিতে হবে

এবার ফোবানা সম্মেলন মাতাবেন জায়েদ খান

আপডেট সময় ০৬:৩১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬