রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

রাঙামাটিতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

রাঙামাটি প্রতিনিধি:
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

রাঙামাটির লংগদু উপজেলায় বজ্রপাতে তানজিনা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ মে) দুপুরে মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া চৌদ্দ নম্বর বিলে কৃষি জমিতে কাজ শেষে বাসায় ফেরার পথে বজ্রপাতে তার মৃত্যু হয়।

তানজিনা মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া ৮নং ওয়ার্ডের জামালপুর টিলার মোহাম্মদ হৃদয়ের স্ত্রী।

পরিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও বিলে কাজ করতে যান তানজিনা। দুপুরে আকাশের অবস্থা খারাপ দেখে বাড়ির উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে বৃষ্টি শুরু হলে সঙ্গে বজ্রপাত হয়, তখনি তিনি অজ্ঞান হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত স্বরজিৎ দেব বলেন, খুবই মর্মান্তিক ঘটনা। আমাদের পুলিশ কাজ করছে। পরিবারের দেওয়া অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com