ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী Logo লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী Logo টানা দুই ম্যাচে প্রত্যাবর্তন, এনরিকে বললেন এটাই আসল পিএসজি Logo জামালপুরে বদ্ধ ঘর থেকে দুর্গন্ধ, দরজা ভেঙে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার Logo পিংক বাসে নারী চালক নিয়োগ, সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ Logo কপ-১৭ সম্মেলনের সাইডলাইনে পরিবেশমন্ত্রীর গুরুত্বপূর্ণ চার বৈঠক Logo দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে : পানিসম্পদ প্রতিমন্ত্রী Logo অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে বিশ্বাস বাংলাদেশ কোচের Logo ঘুস কেলেঙ্কারিতে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড Logo বন্যার স্রোতে হারিয়ে গিয়েছিল ৮ বছরের জোয়াল, অবশেষে মায়ের কোলে

সন্তানের অপেক্ষায় সামান্থা, মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে যা বললেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু মা হতে চলেছেন— এমন খবর প্রকাশ্যে আসার পর থেকেই ভক্তদের আগ্রহের কেন্দ্রে রয়েছেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে মাতৃত্বের নানা অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্বে অংশ নেন সামান্থা। সেখানে ভক্ত-অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি মাতৃত্বকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন নিয়েও কথা বলেন তিনি।

এক ভক্ত সামান্থার ওজন বাড়ার বিষয়ে জানতে চাইলে নিজের একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমিও বুঝতে পারছি। ইতোমধ্যে ১১ কেজি ওজন বেড়ে গেছে।

অন্য এক ভক্ত নিজের অভিজ্ঞতা শেয়ার করে এই সময়ের মানসিক অবস্থা ও মেজাজের ওঠানামা নিয়ে জানতে চান। উত্তরে সামান্থা জানান, অনেক সময় তিনি একটি কথা বলা শুরু করলেও শেষ পর্যন্ত নিজেই বুঝতে পারেন না, কী বলতে চাইছেন। এ সময় সন্তান আগমনের অপেক্ষায় থাকার অনুভূতিও প্রকাশ করেন তিনি।

আরেক নতুন মা নিজের অভিজ্ঞতা জানিয়ে লেখেন, সারা দিন সন্তানকে খাওয়ানো, ঢেঁকুর তোলানো, কোলে নিয়ে দোলানো— একই কাজের পুনরাবৃত্তি করেই সময় কাটছে।

সেই অভিজ্ঞতার জবাবে সামান্থা লেখেন, ‘শুনেই মনে হচ্ছে— এটা আসলে ২৪ ঘণ্টার চাকরি!’

এক অনুরাগী আবার সরাসরি জানতে চান, এই সময়টা তিনি উপভোগ করছেন কি না। উত্তরে সামান্থা জানান, মন থেকে পুরো বিষয়টি উপভোগ করছেন তিনি। অভিনেত্রী বলেন, ভাবেননি মাতৃত্বের এই পুরো অভিজ্ঞতা তাকে এতটা ক্ষমতাশালী অনুভব করাবে।

সামান্থার ভাষায়, আগে ধারণা ছিল এই সময়টায় হয়তো বেশিরভাগ সময়ই ভীষণ চাপে থাকবেন। কিন্তু বাস্তবে তেমনটা হয়নি।

এর আগে এক সাক্ষাৎকারেও মাতৃত্বের ইচ্ছার কথা জানিয়েছিলেন সামান্থা। জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরেই মা হওয়ার স্বপ্ন দেখেছেন তিনি।

উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু ও তার স্বামী রাজ নিদিমোরু তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। বর্তমানে মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন এই অভিনেত্রী।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী

সন্তানের অপেক্ষায় সামান্থা, মাতৃত্বের অভিজ্ঞতা নিয়ে যা বললেন অভিনেত্রী

আপডেট সময় ০১:৫২:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬