মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। শুধু মাদক কারবারি নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এ সময় বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমানকে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন এমপি জসিম উদ্দিন।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে বুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদকের বিরুদ্ধে ফুটবল এই প্রতিপাদ্যকে সামনে রেখে টুর্নামেন্টটির আয়োজন করেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ. কে. এম. সাইফুল ইসলাম টিপু।
প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
এর অংশ হিসেবে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আমিও কুমিল্লা-৫ আসনে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের কাজ শুরু করেছি এবং কিশোর গ্যাং প্রতিরোধে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শুধু খুচরা মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেই হবে না, এর পেছনে থাকা গডফাদারদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
এ সময় তিনি যুবসমাজকে মাদক ছেড়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। যুবসমাজকে খেলার মাঠমুখী করার মাধ্যমে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।
খেলায় সভাপতিত্ব করেন ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ। সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, সহসভাপতি আমেরিকাপ্রবাসী জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া, সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর কাইয়ুম মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির বাবুল, বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের মুন্সি, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ, উপজেলা যুবদলের সদস্যসচিব দেলোয়ার হোসেন দোলন, যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ভূঁইয়া ও সদস্যসচিব আব্দুল আলীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইকরাম হোসেন ভূঁইয়া ও রহিম খান লিটন, বাকশীমূল ইউনিয়ন যুবদলের সাবেক সদস্যসচিব প্রকৌশলী মাহবুবর আলম, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি, সদস্যসচিব ইকবাল হোসেন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মো. তানজিবুর রহমান শুভসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলা৭১নিউজ/আরএইচ



























