ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মানুষের জীবনে স্পর্শের প্রয়োজনীয়তা কতটুকু? Logo হালাল রিজিক বৃদ্ধির দোয়া Logo কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে পেস্তা বাদাম Logo ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা Logo সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য Logo সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ Logo চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ড্র: লিগ পর্বেই মুখোমুখি ইউরোপের মহারথীরা Logo গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০ Logo বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতা নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন Logo আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্পের

ইমরান খানের ছেলেদের অভিযোগ, ‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেট অধিনায়ক ইমরান খানের কারাবন্দি অবস্থার কথা জানাতে গিয়ে বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন তার দুই ছেলে সুলেমান খান ও কাসিম খান।

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে লর্ডসে সাবেক ইংলিশ ক্রিকেটার মাইক আথারটনের নেওয়া এক সাক্ষাৎকারে তারা দাবি করেন, কারাগারে তাদের বাবার ওপর ভয়াবহ চাপ তৈরি করা হচ্ছে এবং তাকে ‘স্পষ্টতই হত্যার চেষ্টা’ করা হচ্ছে।

বৃহস্পতিবার লর্ডসে দ্বিতীয় টেস্টের প্রথম সেশনের পর মধ্যাহ্ন বিরতিতে সাক্ষাৎকারটি প্রচার করে স্কাই স্পোর্টস। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সাক্ষাৎকারটি নিয়ে আপত্তি জানিয়েছিল বলে জানা গেলেও শেষ পর্যন্ত নির্ধারিত সূচিতেই সেটি প্রচার করা হয়।

সাক্ষাৎকারে ইমরান খানের শারীরিক অবস্থা, কারাগারে তার জীবনযাপন, চিকিৎসা নিয়ে উদ্বেগ এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সীমাবদ্ধতার বিষয়ে কথা বলেন তাঁর দুই ছেলে।

ইমরানের ছোট ছেলে কাসিম খান দাবি করেন, পাকিস্তানের কারাগারে রাজনৈতিক বন্দিদের মৃত্যুর ঘটনাগুলো তাদের উদ্বিগ্ন করে তুলেছে। তার অভিযোগ, একই ধরনের পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাদের বাবাকেও।

কাসিম বলেন, ‘তারা এখন আর কোনো কৌশলও অনুসরণ করছে না। তারা কী করছে, সেটিও পরিষ্কার নয়। স্পষ্টতই তাকে সেখানে হত্যার চেষ্টা চলছে। যতটা সম্ভব তাকে আটকে রাখা এবং তার কণ্ঠ স্তব্ধ করে দেওয়াই যেন উদ্দেশ্য।’

কারাগারে ইমরানের জীবনযাপন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। কাসিমের দাবি, তার বাবা দিনে ২৩ ঘণ্টারও বেশি সময় একটি ছোট কক্ষে একা থাকেন।

তিনি আরও বলেন, সম্প্রতি পরিবারের সঙ্গে যোগাযোগের সুযোগ পাওয়ার সময় ইমরান নিজেই কারাগারের পরিস্থিতির অবনতি হওয়ার কথা জানিয়েছিলেন।

কাসিমের ভাষ্য অনুযায়ী, ইমরান কারাগারে নিহত বা মারা যাওয়া অন্যান্য রাজনৈতিক বন্দিদের সঙ্গে নিজের পরিস্থিতির তুলনা করেছিলেন। তার দাবি, বর্তমানে ইমরানকে আগের চেয়েও বেশি বিচ্ছিন্ন করে রাখা হচ্ছে।

ইমরানের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন তার ছেলেরা। কাসিম জানান, বাবার চোখের সমস্যার কারণে তার চোখে প্যাচ দেখা গেছে এবং তাকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি চাপগ্রস্ত মনে হয়েছে।

কাসিম বলেন, ইমরানকে তারা সবসময় অত্যন্ত শান্ত ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে দেখেছেন। এমনকি বন্দুকের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতিতেও তিনি নিজেকে শান্ত রাখতে পেরেছেন বলে উল্লেখ করেন কাসিম। তার কথায়, বাবার বর্তমান অবস্থার সঙ্গে সেই পরিচিত শান্ত মানুষটির পার্থক্য পরিবারের জন্য খুবই কঠিন।

ইমরানের চিকিৎসা নিয়েও গুরুতর অভিযোগ করেছেন তার ছেলে সুলেমান খান। তিনি জানান, ইমরানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার ব্যাপারে পরিবার আশাবাদী ছিল; কিন্তু শেষ পর্যন্ত তাকে সেখানে না নিয়ে একটি সরকারি চিকিৎসাকেন্দ্রে কয়েক ঘণ্টার জন্য নেওয়া হয় এবং পরে আবার কারাগারে ফেরত পাঠানো হয়।

সুলেমানের দাবি, সেখানে মূলত সরকারি কর্মকর্তাদের মাধ্যমে প্রায় এক ঘণ্টা পরীক্ষা করা হয়। তারা ইমরানকে ঠিক আছেন বলে জানিয়ে তাকে স্বাধীন হাসপাতাল শিফায় নেওয়ার কথা বলেছিলেন। কিন্তু সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন সুলেমান। তিনি বলেন, স্বাধীন হাসপাতালের চিকিৎসক এবং তাদের চিকিৎসক খালা অপেক্ষা করছিলেন। এরপরও ইমরানকে সরাসরি আবার কারাগারে পাঠানো হয়।

ইমরানের দুই ছেলে আরও দাবি করেছেন, পাকিস্তানে গিয়ে বাবার সঙ্গে দেখা করার জন্য তাদের ভিসা দেওয়া হচ্ছে না। তাদের অভিযোগ, কর্তৃপক্ষ ‘প্রযুক্তিগত কারণ’ দেখিয়ে তাদের ভিসা আটকে রেখেছে। ফলে দূর থেকে বাবার শারীরিক ও মানসিক অবস্থা নিয়ে উদ্বেগের মধ্যে থাকতে হচ্ছে তাদের।

ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির আশঙ্কায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কাছে এরই মধ্যে একাধিক চিঠি পাঠানো হয়েছে। চিঠিগুলোতে কারাগারে ইমরানের সঙ্গে মানবিক আচরণ করার আহ্বান জানানো হয়েছে। সাবেক ইংলিশ ক্রিকেটার মাইকেল আথারটনসহ একাধিক সাবেক ক্রিকেট অধিনায়কও এসব উদ্যোগে স্বাক্ষর করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ক্রিকেটার হিসেবে ইমরান খানের বিশ্বজোড়া পরিচিতি এবং ১৯৯২ সালে তার নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের ইতিহাসের কারণে তার কারাবাসের বিষয়টি আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

লর্ডসে সাক্ষাৎকার ঘিরে পিসিবির আপত্তি

ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারটি এমন এক সময়ে প্রচারিত হয়েছে, যখন লর্ডসে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্ট চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সাক্ষাৎকারটির বিষয়ে স্কাই স্পোর্টসের কাছে অভিযোগ করেছে বলে খবর এসেছে। পিসিবির আপত্তি থাকা সত্ত্বেও স্কাই স্পোর্টস প্রথম দিনের লাঞ্চ বিরতিতে সাক্ষাৎকারটি প্রচার করে।

এমনকি সাক্ষাৎকার প্রচারের পর প্রথম দিনের লাঞ্চের পর পাকিস্তান দল মাঠে ফিরতে অনীহা প্রকাশ করেছিল বলেও প্রতিবেদন এসেছে। পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) হস্তক্ষেপে পাকিস্তান দল মাঠে ফিরে যায় বলে জানা গেছে। ফলে লর্ডসের মাঠের ক্রিকেটের পাশাপাশি রাজনৈতিক উত্তাপও ছড়িয়ে পড়ে টেস্টের বাইরের পরিসরে।

ইমরান খান শুধু পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নন, দেশটির ক্রিকেট ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বও। তার নেতৃত্বেই পাকিস্তান ১৯৯২ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে প্রবেশ করেন তিনি এবং পরবর্তীতে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন। কিন্তু রাজনৈতিক জীবন শুরু হওয়ার পর থেকেই নানা সংকট ও মামলার মুখোমুখি হয়েছেন তিনি। বর্তমানে কারাগারে থাকা ইমরানের শারীরিক অবস্থা নিয়ে তার পরিবারের অভিযোগ এবং আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে উদ্বেগ- সব মিলিয়ে তার পরিস্থিতি আবারও আলোচনার কেন্দ্রে এসেছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

মানুষের জীবনে স্পর্শের প্রয়োজনীয়তা কতটুকু?

ইমরান খানের ছেলেদের অভিযোগ, ‘কারাগারে বাবাকে হত্যার চেষ্টা চলছে’

আপডেট সময় ০৯:৫০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬