ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মানুষের জীবনে স্পর্শের প্রয়োজনীয়তা কতটুকু? Logo হালাল রিজিক বৃদ্ধির দোয়া Logo কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে পেস্তা বাদাম Logo ইনফান্তিনোর বিরুদ্ধে কেন ফৌজদারি অভিযোগ দায়ের করছে উয়েফা Logo সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য Logo সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে: চিফ হুইপ Logo চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর ড্র: লিগ পর্বেই মুখোমুখি ইউরোপের মহারথীরা Logo গোপালগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেল-বাসের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৪০ Logo বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতা নতুন অধ্যায়ের সূচনা: মাহদী আমিন Logo আন্তর্জাতিক শিক্ষার্থীদের ইন্টার্নশিপের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ ট্রাম্পের
ছয় সপ্তাহের মধ্যে তথ্য একীভূত করার নির্দেশ

বিমা খাতের জালিয়াতি বন্ধে কঠোর প্রশাসন

বিমা খাতের তথ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গোপন বা অতিরিক্ত ‘ডাবল সার্ভার’ আগামী ছয় সপ্তাহের মধ্যে বন্ধ করে সব তথ্য একীভূত করার কঠোর নির্দেশনা দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

শুক্রবার (২৮ আগস্ট) কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম (আইআরএফ) আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আইডিআরএ চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন এসব কথা বলেন।

তিনি স্পষ্ট জানিয়ে দেন, তদারকি এড়াতে কোনো কোম্পানি গ্যারেজ কিংবা বিছানার নিচে সার্ভার লুকিয়ে রাখলেও তা প্রযুক্তিগতভাবে শনাক্ত করা হবে। আর এ ধরনের কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কর্মশালায় আইডিআরএ চেয়ারম্যান বিমা খাতের সংস্কার ও তদারকি জোরদারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা তুলে ধরেন। যার মধ্যে রয়েছে-

গ্রাহকের বকেয়া পরিশোধ: আগামী সপ্তাহ থেকেই সংকটে থাকা বিমা কোম্পানিগুলোর সম্পদ বিক্রি ও নগদায়ন করে প্রাপ্ত অর্থ দিয়ে গ্রাহকদের বকেয়া দাবি পরিশোধ কার্যক্রম শুরু হবে। প্রাথমিক ধাপে ৭ থেকে ৮টি কোম্পানিকে এই প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।

ঝুঁকিভিত্তিক তদারকি ও ‘ইউনিক পলিসি আইডি: আগামী ডিসেম্বরের মধ্যে বিমা খাতে ঝুঁকিভিত্তিক আধুনিক তদারকি ব্যবস্থা চালু করা হবে। এছাড়া গ্রাহক স্বার্থ সুরক্ষায় আগামী তিন থেকে চার মাসের মধ্যে চালু হতে যাচ্ছে অভিন্ন ‘ইউনিক পলিসি আইডি।

যৌথ তদারকি: বিমা কোম্পানিগুলোর তথ্য গোপনের পথ পুরোপুরি বন্ধ করতে বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে আইডিআরএ সমন্বিতভাবে কাজ করবে।

দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা: নিয়ন্ত্রক সংস্থায় ঘুষ লেনদেন বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তা কিংবা দায়ীদের বিরুদ্ধে সরাসরি কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়েও সতর্ক করা হয়।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :

মানুষের জীবনে স্পর্শের প্রয়োজনীয়তা কতটুকু?

ছয় সপ্তাহের মধ্যে তথ্য একীভূত করার নির্দেশ

বিমা খাতের জালিয়াতি বন্ধে কঠোর প্রশাসন

আপডেট সময় ১১:২৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬