ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনি। তাকে নিয়ে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচজনে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধান প্রদত্ত ক্ষমতাবলে বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের দিন থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।

বিচারপতি হাবিবুল গনি হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠতার তালিকায় তৃতীয় স্থানে ছিলেন।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে অন্য চার বিচারপতি হলেন- বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম এমদাদুল হক, বিচারপতি ফারাহ মাহবুব এবং নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি।

বিচারপতি হাবিবুল গনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসএস এবং আইন বিষয়ে ডিগ্রি সম্পন্ন করেন।

১৯৮৯ সালের ৩ এপ্রিল তিনি জেলা আদালতের আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯৯২ সালের ১১ এপ্রিল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন।

২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন হাবিবুল গনি। ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

দীর্ঘ এক যুগেরও বেশি সময় হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালনের পর তিনি এখন আপিল বিভাগে উন্নীত হলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, গুরুত্বপূর্ণ সাংবিধানিক, দেওয়ানি ও ফৌজদারি মামলার বিপুল জট নিরসনে আপিল বিভাগে বিচারক সংখ্যা বৃদ্ধি ইতিবাচক ভূমিকা রাখবে। নতুন বিচারপতির নিয়োগের ফলে বিচারাধীন থাকা গুরুত্বপূর্ণ মামলাগুলোর নিষ্পত্তি আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপিল বিভাগে নিয়োগ পেলেন বিচারপতি হাবিবুল গনি

আপডেট সময় ০৫:১৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬