ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন এমপি মিতু Logo এএফসি সভাপতির বাংলাদেশ সফর বাতিল Logo টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তিতে আলটিমেটাম, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি Logo শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর Logo ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু Logo সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হেমায়েত, মন্ত্রণালয়ে সংযুক্ত হাবিবুর Logo প্রযুক্তি যত স্মার্ট হচ্ছে, মানুষের জীবন কি তত উন্নত হচ্ছে? Logo ন্যূনতম মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান Logo জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টিকারী কোনো স্থাপনা ফুটপাতে রাখা যাবে না: ডিএসসিসি প্রশাসক Logo পোশাক খাতের অস্থিরতা নিয়ে সংসদে আলোচনা না থাকায় ক্ষোভ জামায়াত সাংসদের

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু

দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগে তিনজন ও সিলেট বিভাগে দুই শিশুর মৃত্যুর রেকর্ড করা হয়েছে। এক দিনে নতুন করে রোগটিতে আক্রান্ত ও উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে।  

বৃহস্পতিবার (২৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সর্বশেষ চিত্র উঠে এসেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে চলতি আগস্টের ২৭ তারিখ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫৫ জনে। মৃতদের মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮৫৬ জন এবং গবেষণাগারে হাম শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৯৯। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৫ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। একই সময়ে আরও ৯৫৬ জনের দেহে হামের প্রাথমিক উপসর্গ ধরা পড়েছে। এ নিয়ে গত সাড়ে পাঁচ মাসে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৮ হাজার ৭২৬ এবং উপসর্গ থাকা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৬৯২।

বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গত ১৫ মার্চ থেকে এই পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জন হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাসেবা শেষে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ২৯ হাজার ৪৮৯ জন রোগী।

স্বাস্থ্যবিদদের মতে, শিশু ও স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সময়মতো টিকা প্রদান নিশ্চিত করা গেলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

এবার থানায় বসেই হত্যার হুমকি পেলেন এমপি মিতু

হামের উপসর্গ নিয়ে প্রাণ হারাল আরও ৫ শিশু

আপডেট সময় ০৫:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬