ঢাকা ১২:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেফতার ৪ Logo নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী Logo দক্ষিণ আফ্রিকায় বিমানের ফ্লাইট চালুর প্রস্তাব, বিবেচনা করবে বাংলাদেশ Logo বেবিচকে প্রকল্পের বিলে কমিশন ও ভুয়া বিল-ভাউচার, দুদকের অভিযান Logo টানা দুই মিসের পর পেনাল্টিতে সফল, ৯৮৭তম গোল রোনালদোর Logo ১৫ দিনের মধ্যে রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন দিতে হাইকোর্টের নির্দেশ Logo শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির Logo হাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজবে প্রসিকিউশন, প্রয়োজনে গ্রেপ্তার Logo চট্টগ্রামের কেইপিজেডে নিয়োগে স্থানীয়দের অগ্রাধিকার চেয়ে বিক্ষোভ Logo প্রোটিয়াদের বিপক্ষে বোলারদের ব্যর্থতা স্বীকার করলেন শরিফুল

নেপালে ১০ টন ত্রাণ পাঠাল ভারত

নেপালে হিমালয় ও তিব্বত সংলগ্ন অঞ্চলে ভয়াবহ পাহাড়ি ঢল ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের জন্য ১০ টন মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা সামগ্রী (এইচএডিআর) পাঠিয়েছে ভারত। এসব ত্রাণসামগ্রীর মধ্যে প্রয়োজনীয় ওষুধও রয়েছে।

বুধবার এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত নেপালি নাগরিকদের প্রতি সংহতি প্রকাশ করে নিহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

জয়শঙ্কর বলেন, পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট নানা চ্যালেঞ্জ মোকাবিলায় নেপাল ও দেশটির জনগণের পাশে রয়েছে ভারত। সংকটের এই সময়ে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে নিহত বেড়ে ১৬০ জনে দাঁড়িয়েছে। নেপালের পুলিশ বলছে, বন্যা ও ভূমিধসকবলিত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ১৫৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রসুয়ায় একজন, নুয়াকোটে ১১ জন, ধাদিংয়ে ১৮ জন, চিতওয়ানে ৩৩ জন, গোর্খায় ১৯ জন, তানাহুঁতে সাতজন এবং নওয়ালপুরে ১১ জনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

নেপালি পুলিশের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, নিখোঁজ পর্যটকের সংখ্যা এখন ৫৭৯-এ দাঁড়িয়েছে। নিখোঁজ পর্যটকদের মধ্যে ৪৬৬ জন ২৮টি ভিন্ন দেশের বিদেশি নাগরিক।

তারা বলছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে ১১৩ জন নেপালি, ৫৪ জন মার্কিন নাগরিক এবং নিখোঁজ ব্রিটিশ নাগরিকের সংখ্যা ৩৩ জন।

নেপাল পর্যটন বোর্ডের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, নিখোঁজদের মধ্যে ভারতের ১৩৩ জন রয়েছেন।

তথ্যসূত্র : দ্য হিমালয়ান টাইমস

বাংলা৭১নিউজ/জেএস

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে সাবেক এমপি বদির ছেলে-ভাইসহ গ্রেফতার ৪

নেপালে ১০ টন ত্রাণ পাঠাল ভারত

আপডেট সময় ০৮:৫৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬