ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু Logo রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo আমি বাংলাদে‌শি’, ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের ৪০০ বস্তা চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক Logo জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমির মধ্যে কো-পাবলিকেশনস বিষয়ে সমঝোতা Logo হামে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২ Logo সবাইকে নিয়েই নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি Logo টেম্পোর সঙ্গে ঘর্ষণে পর্যটক এক্সপ্রেসের ৬ দরজা ক্ষতিগ্রস্ত, আহত ২ Logo প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ হবে ১২ সেপ্টেম্বর

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে আগামী ১২ সেপ্টেম্বর নৌকাবাইচ অনুষ্ঠিত হবে। নৌকাবাইচ আয়োজন উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সকাল ১১টা থেকে বাইচ শুরু করার পরিকল্পনা রয়েছে। দুই বছর পর জেলায় নৌকাবাইচ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নৌকাবাইচ আয়োজনের সার্বিক পরিস্থিতি অনুকূলে আছে কি না—এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘সিলেটের একটি বিষয় শুনেছি। এখানে কোনো বিশৃঙ্খলা হবে না, কিছু না।

’ নৌকাবাইচ সফল করতে তিনি সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।

নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে’র সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন, সাংবাদিক পীযূষ কান্তি আচার্য, আল আমিন শাহীন ও অ্যাডভোকেট মো. ইসহাক প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর।

সেই চর্চা অব্যাহত রাখতে হবে। তবে নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উসকানিমূলক কোনো কর্মকাণ্ড করা যাবে না।’

সভায় আরো জানানো হয়, নৌকাবাইচে অংশগ্রহণকারীরা নৌকায় সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারবেন না। বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচিও করা যাবে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় নৌকাবাইচ হবে ১২ সেপ্টেম্বর

আপডেট সময় ০৫:০৯:২৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬