ঢাকা ০৬:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সবাইকে নিয়েই নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি Logo টেম্পোর সঙ্গে ঘর্ষণে পর্যটক এক্সপ্রেসের ৬ দরজা ক্ষতিগ্রস্ত, আহত ২ Logo প্রথম সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মাকে ধর্ষণ-হত্যার পর নদীতে ফেলে দেওয়া এক বছরের শিশুর মরদেহ উদ্ধার Logo রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখার এটাই সময়—কিয়েভে বার্নহ্যাম Logo সিরাজগঞ্জে ৪ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ২ Logo সৌদি আরবের লোহিত সাগরে ইয়ানবু বন্দরের কাছে তেলবাহী জাহাজে হামলা Logo সেবা দোরগোড়ায় : সুবিধা নিল ৯ হাজার মানুষ Logo বিদ্যালয়ের মিড-ডে মিলে খাবারের মান নিয়ে কোনো আপস নয়: প্রধানমন্ত্রী

প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

প্রতিপক্ষকে ফাঁসাতে সাড়ে তিন বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আনোয়ারুল হক এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে বাবার হাতে সন্তানের হত্যার ঘটনা ঘটে। আসামির সঙ্গে তার চাচাতো ভাইদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল ও আইনি ঝামেলায় ফেলতে শরীফ আলী নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় থাকা নিজের সাড়ে তিন বছরের শিশু কন্যাকে কুপিয়ে হত্যা করেন।

পরে হত্যাকাণ্ডের দায় সালেক মিয়া নামে এক ব্যক্তির ওপর চাপানোর চেষ্টা করেন তিনি। ঘটনার পর শরীফের স্ত্রী নেকজান বিবি বাদী হয়ে হত্যা মামলা করেন। পরবর্তীতে আসামি শরীফ আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেওয়ায় রায় ঘোষণা করা হয়েছে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট তোফায়েল আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে—একটি শিশুকন্যা সন্তান বাবার কাছে রাজকন্যাসম।

কিন্তু আসামি কেবল জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সেই কোমলমতি সন্তানকেই নিষ্ঠুরভাবে হত্যা করেছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

সবাইকে নিয়েই নির্বাচনে ঝাঁপ দিতে হবে: সিইসি

প্রতিবেশীকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা, বাবার মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬