ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নাইজেরিয়ায় মসজিদে হামলার পর ৬০০ জন অপহরণের দাবি Logo এআইয়ের জন্য ১০.২ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি, ধাক্কা খেল আলিবাবা Logo দেশের অধিকাংশ ফিটনেসবিহীন, হেলপার থেকে ড্রাইভার হয়েছে: সড়কমন্ত্রী Logo ৫০০ কিলোমিটার মহাসড়কে দুর্ঘটনার পর উদ্ধার ও চিকিৎসায় কাজ করবে ৬০টি অ্যাম্বুলেন্স Logo পানি-বর্জ্য ও নবায়নযোগ্য জ্বালানিতে মার্কিন বিনিয়োগ চায় বাংলাদেশ Logo নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী Logo বর্তমান সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে: জামায়াত আমির Logo যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে তেল রপ্তানি হতে দেবে না ইরান Logo প্রতি ১০ কিলোমিটারে একটি করে অ্যাম্বুলেন্স নিশ্চিত করা হবে : সড়কমন্ত্রী Logo ফরম পূরণে প্রতারণার পর বিশেষ ব্যবস্থায় ৮ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা শুরু

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার

বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির মতিঝিল বিভাগের উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন আসামিকে আদালতে হাজির করে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০২২ সালের ১০ ডিসেম্বর এক দফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে নয়াপল্টনে সমবেত হতে থাকেন বিএনপির নেতাকর্মীরা।

এর আগে ৭ ডিসেম্বর আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। ওই সময় হামলায় বিএনপির কর্মী মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখ করা হয়।

এ ছাড়া ৪০০ থেকে ৫০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়। সাবেক এমপি আমিরুল আলম মিলন এ মামলার ৯৯ নম্বর এজাহারনামীয় আসামি।

উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে মিলনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নাইজেরিয়ায় মসজিদে হামলার পর ৬০০ জন অপহরণের দাবি

বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় বাগেরহাটের সাবেক এমপি মিলন গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬