ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

নওগাঁয় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁয় আকস্মিকভাবে হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি হাসপাতাল পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও হাসপাতালের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন। তিনি চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি রোগীদের সঙ্গেও কথা বলে তাদের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে জানতে চান।

এ সময় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা, ওষুধ সরবরাহ এবং চিকিৎসাসেবার মান আরও উন্নত করার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন স্বাস্থ্যমন্ত্রী।

চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা গাফিলতি বরদাশত করা হবে না বলেও সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।

পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বলেন, “আমরা আসলে কোনো ব্যবস্থা নিতে আসিনি। পরিদর্শনের সময় কোনো অনিয়ম বা অসঙ্গতি পাওয়া গেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

নওগাঁয় আকস্মিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০২:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬