ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ Logo আয়ারল্যান্ড উৎসবে বিশেষ পুরস্কার পেল বাংলাদেশের সিনেমা Logo হাজারো মানুষের অংশগ্রহণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হলো নবান্ন উৎসব Logo নেদারল্যান্ডসকে ৫ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি Logo সাঈদ খোকনের বিরুদ্ধে ৩০টির বেশি মামলা, জিজ্ঞাসাবাদে ডিবি Logo রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে জায়গা দেওয়ার পর এখন বিএনপি নিজেই সংকটের মুখে: নাহিদ Logo বিমানবন্দর এলাকায় দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত Logo কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি-কমিশনার Logo পারিবারিক কলহের সময় যেসব কথা কখনোই বলা উচিত নয় Logo ১৯ যাত্রী নিয়ে প্রথমবার আকাশে চীনের বৈদ্যুতিক উড়োজাহাজ

ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাত্রে একাধিকবার থাকছে না বিদ্যুৎ

ঢাকায় আবারও বেড়েছে লোডশেডিং। দিন-রাত বিভিন্ন এলাকায় একাধিকবার বিদ্যুৎ চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। সবচেয়ে বেশি চাপ দেখা যাচ্ছে সন্ধ্যার পিক আওয়ারে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় এ সময়ে লোডশেডিংয়ের পরিমাণও বাড়ছে।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য অনুযায়ী, ২২ আগস্ট সন্ধ্যার পিক আওয়ারে ঢাকা জোনে বিদ্যুতের চাহিদা ছিল ৬ হাজার ৪৮৯ মেগাওয়াট। এর বিপরীতে লোডশেডিং করতে হয়েছে ৫৯৯ মেগাওয়াট। এর আগের দিন ২১ আগস্ট একই সময়ে চাহিদা ছিল ৫ হাজার ৬৩৫ মেগাওয়াট এবং লোডশেডিং ছিল ২১৪ মেগাওয়াট।

অর্থাৎ এক দিনের ব্যবধানে ঢাকায় বিদ্যুতের চাহিদা বেড়েছে ৮৫৪ মেগাওয়াট। একই সময়ে লোডশেডিং বেড়েছে ৩৮৫ মেগাওয়াট।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত কয়েক দিন ধরেই ঢাকার বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতিতে উল্লেখযোগ্য ওঠানামা রয়েছে। ২০ আগস্ট সন্ধ্যার পিক আওয়ারে ৬ হাজার ২৫১ মেগাওয়াট চাহিদার বিপরীতে ৫৫৪ মেগাওয়াট লোডশেডিং করা হয়। এর আগের দিন ১৯ আগস্ট লোডশেডিং ছিল ৬৪০ মেগাওয়াট, যা ১৮ থেকে ২২ আগস্টের পাঁচ দিনের মধ্যে সর্বোচ্চ।

১৮ আগস্ট সন্ধ্যার পিক আওয়ারে ঢাকা জোনে বিদ্যুতের চাহিদা ছিল ৬ হাজার ১৮৪ মেগাওয়াট। ওই সময় লোডশেডিং করতে হয়েছিল ১৫৪ মেগাওয়াট।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের সংকট, বিদ্যুৎকেন্দ্রগুলোর সক্ষমতা অনুযায়ী উৎপাদন না হওয়া এবং চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতির কারণে লোডশেডিং পরিস্থিতি তৈরি হতে পারে। বিশেষ করে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকলে উৎপাদন কমে যায়। এতে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ কমে গিয়ে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রাখতে বিভিন্ন এলাকায় লোডশেডিং করতে হয়।

সম্প্রতি দেশজুড়ে গ্যাস সরবরাহ সংকট অব্যাহত থাকায় গ্যাসভিত্তিক বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এর প্রভাব পড়ছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়। ফলে বিশেষ করে সন্ধ্যার পিক আওয়ারে ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের মাত্রা বাড়ছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

মিরপুর-আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাত্রে একাধিকবার থাকছে না বিদ্যুৎ

আপডেট সময় ০২:১৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬