কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সহসভাপতি খয়রাত হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে যশোর শহরের খালধার রোড এলাকা থেকে যশোর সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করেন।
পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বিষয়টি নিশ্চিত করে জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খয়রাত হোসেনকে আটক করা হয়েছে।
তিনি আরো জানান, রবিবার (২৩ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/আরএইচ
























