ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুখোশ পরে বাজারে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ Logo মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী Logo ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাত্রে একাধিকবার থাকছে না বিদ্যুৎ Logo চাঁদার দাবিতে বিভিন্ন দূতাবাসে ইমেইল করছে একটি চক্র : ডিবি প্রধান Logo বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা Logo রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী Logo ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, তদন্তে পুলিশ Logo আওয়ামী লীগ নেতা খয়রাত আটক Logo প্রচলিত আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে : বিমানমন্ত্রী

জামালপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী কাউসার আহমেদ পলাতক রয়েছেন।

একই বাসা থেকে তাদের দুই শিশুসন্তানকে তালাবদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের শেখের ভিটা রেলক্রসিং-সংলগ্ন একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বামী কাউসার আহমেদের বাড়ি বকশীগঞ্জ উপজেলার গড়িয়াঠাঙ্গা এলাকায়। তিনি জামালপুর শহরে মনোহারি দোকানের ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকালে ওই ফ্ল্যাটের ভেতর থেকে নিহতের ১০ বছর বয়সী মেয়ে ও সাত বছর বয়সী ছেলের চিৎকার শুনতে পান স্থানীয়রা। পরে তারা গিয়ে দেখতে পান ফ্ল্যাটের মূল দরজা বাইরে থেকে তালাবদ্ধ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে দুই শিশুকে উদ্ধার করে। পরে পাশের একটি কক্ষ থেকে ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রাতে কাউসার বাসা থেকে বের হওয়ার সময় বাইরে থেকে দরজায় তালা দিয়ে চলে যান। এর পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, ‘দরজা ভেঙে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। পাশের একটি কক্ষ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মুখোশ পরে বাজারে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

জামালপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

আপডেট সময় ০১:২২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬