ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুখোশ পরে বাজারে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ Logo মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী Logo ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাত্রে একাধিকবার থাকছে না বিদ্যুৎ Logo চাঁদার দাবিতে বিভিন্ন দূতাবাসে ইমেইল করছে একটি চক্র : ডিবি প্রধান Logo বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা Logo রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী Logo ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, তদন্তে পুলিশ Logo আওয়ামী লীগ নেতা খয়রাত আটক Logo প্রচলিত আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে : বিমানমন্ত্রী

চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী ভাইকে হত্যার অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে অস্ত্রের আঘাতে মানসিক প্রতিবন্ধী ভাই নিহত হয়েছেন। রবিবার (২৩ আগস্ট) সকালে উপজেলার মল্লিকপুর গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের কিছুটা মানসিক প্রতিবন্ধী তবিবুর রহমান সকালে বাড়ির পাশের একটি দোকানে গিয়ে খাবার চান। খাবার না পেলে দোকানি হাসিনা বেগমের লাঠি দিয়ে আঘাত করে মাঠের দিকে পালিয়ে যান। এ ঘটনায় তবিবুরের চাচাতো ভাই শাকিল মাঠের মধ্যে গিয়ে তাকে ধাওয়া করেন। সেখানে হাতাহাতির একপর্যায়ে শাকিল ধারালো অস্ত্র দিয়ে তবিবুরের বুকের নিচে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত শাকিল হোসেন।

কোটচাঁদপুর থানার ওসি আসাদ হোসেন জানান, নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মুখোশ পরে বাজারে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

চাচাতো ভাইয়ের বিরুদ্ধে মানসিক প্রতিবন্ধী ভাইকে হত্যার অভিযোগ

আপডেট সময় ০১:১৯:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬