ঢাকা ০২:৩১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুখোশ পরে বাজারে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ Logo মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী Logo ঢাকায় বাড়ছে লোডশেডিং, দিনে-রাত্রে একাধিকবার থাকছে না বিদ্যুৎ Logo চাঁদার দাবিতে বিভিন্ন দূতাবাসে ইমেইল করছে একটি চক্র : ডিবি প্রধান Logo বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল Logo আদমজী ইপিজেডে ভূত আতঙ্ক, একদিনের ছুটি ঘোষণা Logo রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে মিয়ানমারকেই দায়িত্ব নিতে হবে: আইনমন্ত্রী Logo ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, তদন্তে পুলিশ Logo আওয়ামী লীগ নেতা খয়রাত আটক Logo প্রচলিত আমলাতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে : বিমানমন্ত্রী

জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ

জামালপুর শহরের একটি তালাবদ্ধ ফ্ল্যাট থেকে ইসরাত জাহান (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ফ্ল্যাটের অপর একটি কক্ষে আটকে থাকা তার দুই শিশু সন্তানকে অক্ষত অবস্থায় জীবিত উদ্ধার করা হয়। রোববারের (২৩ আগস্ট) এ ঘটনার পর থেকে নিহতের স্বামী কাউসার আহম্মেদ শাওন পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, রবিবার সকালে শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ছয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটের জানালা দিয়ে দুই শিশু বারবার পানি চাচ্ছিল। তাদের দীর্ঘক্ষণ কান্নাকাটি ও আকুতি দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে বিষয়টি ভবনের মালিককে জানানো হলে দেখা যায় ফ্ল্যাটটির মূল দরজায় বাইরে থেকে তালা ঝুলছে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করেন। এরপর ঘরের অন্য একটি কক্ষে ইসরাত জাহানের নিথর দেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। নিহতের ১০ বছর বয়সী মেয়ে স্নেহা ও ৫ বছরের ছেলে মমিন শাহরিয়ার বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর সঠিক কারণ বা ঘটনার পেছনের রহস্য জানা যায়নি। পলাতক স্বামী কাউসার আহম্মেদকে গ্রেফতারে অভিযান চলছে এবং মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মুখোশ পরে বাজারে এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ

আপডেট সময় ০১:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬