ঢাকা ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার Logo শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে সরকার অনড় অবস্থানে রয়েছে

নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ পাঁচজন গ্রেপ্তার

নড়াইলের লোহাগড়ায় সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগ,ছাত্রলীগ ও সেচ্চাসেবকলীগের নেতা-কর্মীদের নামে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার (২২ আগষ্ট) রাতেই দায়েরকৃত মামলায় অভিযান চালিয়ে ছাত্রলীগের দুই নেতাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার গোপীনাথপুর গ্রামের মৃত ইউনুস শেখের ছেলে ছাত্রলীগ নেতা শেখ সগীর উদ্দিন সনেট (২৮), বাবরা গ্রামের শাহিদুর রহমানের ছেলে ছাত্রলীগ নেতা আবদুল কাদের শেখ (৩১), জালালসী গ্রামের হুমায়ুন ফকিরের ছেলে আলামি ফকির (৩২) ও লক্ষীপাশা গ্রামের মৃত শেখ বোরহান উদ্দিনের ছেলে জিল্লুর রহমান (৫৬),ও রাজপুর গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে উজ্জাল মোল্যা(৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে স্থানীয় শ্রমিক দলের জাহিদুল আলম ঝুনু বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ আরও ২০/২৫ জনকে আসামি করে এ মামলা দায়ের করেছেন। মামলা নং-১৭, তারিখ ২২/৮/২০২৬ইং।

পুলিশ ও দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, আসামিরা হলেন-উপজেলার কালনা গ্রামের যুবলীগ নেতা বাবুল মুন্সী, রিয়াজুল মেম্বর,তরিকুল খান,ওহিদ কাজী,রাহুল শেখ,ফরিদ মেম্বর,সদর উদ্দিন শামীম ও তার ভাই সগীর উদ্দিন সনেটসহ আরও

অজ্ঞাতনামা ২০/২৫ জন নিষিদ্ধ ঘোষিত যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্চাসেবকলীগসহ অঙ্গসংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই-সিডি বাজার সড়কে ২১শে আগষ্ট গ্রেনেট হামলা দিবস উপলক্ষে‘জয় বাংলা,জয় বঙ্গবন্ধু’,‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে ওই মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমে ছড়িয়ে দিয়ে মিথ্যা-অপপ্রচারের উদ্দেশ্যে জনগণের সামনে অপরাধ

সংঘটিত করেছে বলে মামলায় উল্লেখ করা হয়।

আজ সকালে এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান,দায়েরকৃত মামলার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

এসময় আজ গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে বলে জানান ওসি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাসহ পাঁচজন গ্রেপ্তার

আপডেট সময় ০১:০৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬