ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন Logo নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে ঢাকা-চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ Logo কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা-আগুন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধী দলীয় নেতার গুরুত্বপূর্ণ বৈঠক Logo মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত Logo বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, গ্রেপ্তার ২ Logo গোপালগঞ্জ শহরে রামদা ও চাপাতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, হাসপাতালে হামলা–ভাঙচুর–আগুন Logo আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, বরং সন্ত্রাসী গোষ্ঠী: প্রধানমন্ত্রী Logo ‘অপশক্তি গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা করছে’ ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান স্পিকারের Logo সাবেক এমপি মিল্লাতের বাড়িতে ফের আগুন

নাফ নদী থেকে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস)সহ শাহ আলম (৫০) নামে মিয়ানমারের এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২২ আগস্ট) সকালে সাবরাং বিওপির নিকটবর্তী নাফ নদীতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আটক শাহ আলম মিয়ানমারের মংডু এলাকার পুইমালি গ্রামের ফজল করিমের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া।

বিজিবি অধিনায়ক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী অতিক্রম করে সাবরাং এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এর পরিপ্রেক্ষিতে সাবরাং বিওপির নিকটবর্তী নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়।

পরিকল্পনা অনুযায়ী, বিজিবির একটি বিশেষ আভিযানিক দল অত্যাধুনিক ফ্যান্টম বোট নিয়ে ওই এলাকায় কৌশলগত অবস্থান নেয়। পরে প্রযুক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে মিয়ানমারের জলসীমা থেকে একটি কাঠের নৌকা বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখা যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর বিজিবির নৌ-টহলদল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নৌকাটিকে চ্যালেঞ্জ করে।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা মাদক চোরাচালানকারীদের মধ্যে তিনজন নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যায়। তবে সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত শাহ আলমকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে একটি গোপন কুঠুরিতে কৌশলে লুকিয়ে রাখা তিনটি প্যাকেট থেকে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাঠের নৌকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, আটক ব্যক্তি, উদ্ধার করা ক্রিস্টাল মেথ (আইস) ও অন্যান্য আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

আজ প্রধানমন্ত্রী লালমনিরহাট যাচ্ছেন

নাফ নদী থেকে ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আটক

আপডেট সময় ১২:৫১:২৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬