ঢাকা ০২:০৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ ধাপে হবে স্থানীয় সরকার নির্বাচন : ড. মঈন খান

জনগণের অভিপ্রায় অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন ৫ ধাপে সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচন সম্পন্ন হবে বলে জানান তিনি।

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান তিনি।

ড. মঈন খান বলেন, বিগত সরকার ঠিকমতো নির্বাচন দেয়নি। বিএনপি সরকার প্রতিটি স্তরে সঠিকভাবে নির্বাচন দেবে। আওয়ামী লীগ সরকার ধনিকশ্রেণির সেবা করেছে, কিন্তু বিএনপি সরকার বৈষম্যহীন সমাজ গড়ে তুলবে।

দুর্নীতি প্রতিরোধের বিষয়ে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন কোনো দুর্নীতির তথ্য থাকলে তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ব্যাপারে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকেও সার্বিক সহযোগিতা ও উদ্যোগ নেওয়া হবে।

রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের আভাস দিয়ে স্থানীয় সরকার মন্ত্রী উল্লেখ বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং আইনের নীতি ও সুশাসনে বিশ্বাসী। দেশে সত্যিকার অর্থে একটি টেকসই গণতান্ত্রিক পদ্ধতি ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য বলে জানান তিনি।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

আপডেট সময় ১২:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬