ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ Logo ন্যাশনাল ইহেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ঢামেকের চিকিৎসককে মারধর, ফারহান ৫ দিনের রিমান্ডে Logo ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুজনের মৃত্যু Logo ভারতের পরিবর্তে আসিয়ান কাপে খেলবে বাংলাদেশ, ফিফার অনুমোদন Logo ইরানের অস্ত্র উৎপাদন এক বছরে দ্বিগুণ হয়েছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়

শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ‘শেখ হাসিনা টেররিস্ট (সন্ত্রাসী) এবং দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে পালিয়ে গেছেন।’

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনাসহ ভারতে পালিয়ে থাকা অন্য ব্যক্তিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, ‘শেখ হাসিনা পালিয়ে যাওয়া টেররিস্ট, দেড় হাজার মানুষ হত্যা করে ভারতে গেছে। শুধু তিনিই নন, এরপর যারা আরও অপরাধী ভারতে পালিয়ে আছে। এটা একটা স্বাভাবিক দাবি, যাতে আমরা ওই প্রক্রিয়ার মধ্যে দিয়ে ভারতের সঙ্গে এনগেজড করি।’

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘সো ওই উইল এনগেজড, উই ওয়ান্ট পজিটিভ রিলেশনশিপ উইথ ইন্ডিয়া। তারা আমাদের প্রতিবেশী। উই শোড ওয়ার্কিং রিলেশনশিপ। শুধু ভারত না, কোনও দেশের সঙ্গে ন্যাশনাল ইন্টারেস্টকে কম্প্রোমাইজ করে আমরা কোনও কিছু করতে পারি না।’

প্রতিমন্ত্রী বলেন, ‘ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে একটা কনসেনসাসে আমরা আসবো। দেন উই ক্যান ভিজিট ইন্ডিয়া। কালকের ভেতরেই যদি আমরা পারি তাহলে উই ক্যান ভিজিট নেক্সট উইক। এখানে কোনও রাশ নাই, এখানে আলাপ আলোচনার বিষয় আছে, এখানে ওয়ার্ক করার বিষয় আছে। একজন প্রাইমিনিস্টার টু প্রাইমিনিস্টার ভিজিট তো আর হইতে পারে না।’

শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার প্রেস কনফারেন্সের মাধ্যমে মানুষের সেন্টিমেন্ট হার্ট করেছে। আর আমরা ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে যাবো।’

হুমায়ুন কবিরের সঙ্গে এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু এবং প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর

শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:০১:৫৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬