ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ইরানের অস্ত্র উৎপাদন এক বছরে দ্বিগুণ হয়েছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় Logo চাঁদাবাজদের তালিকা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী Logo তাড়াহুড়া নয়, জাতীয় স্বার্থের ভিত্তিতে উপযুক্ত সময়ে ভারত সফর: হুমায়ুন কবির Logo কলকাতার অগ্নিকাণ্ডে নিহত পাঁচ বাংলাদেশির মরদেহ বেনাপোলে হস্তান্তর Logo মারধরের ৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার Logo জাতীয় স্বার্থে আপস করে কোনো সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo নারায়ণগঞ্জে ট্রেনের নিচে পড়ে অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু Logo মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন Logo শেখ হাসিনা পালিয়ে যাওয়া সন্ত্রাসী: নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo মির্জা ফখরুলকে অভিনন্দন পেজেশকিয়ানের, সম্পর্ক গভীর করতে আশাবাদ

সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শনিবার (২২ আগস্ট) সন্ত্রাসীদের হামলায় আহত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলার ঘটনায় জড়িত সাতজনের মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, তবে পুলিশের আরো কিছু কাজ বাকি আছে।

তিনি বলেন, ‘আমরা সন্ত্রাসীদের নির্মূল করতে চাই।

ডিএমপি ও মেট্রোপলিটন এলাকায় যারা চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।’

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরো জোরদার করা হবে।

চাঁদাবাজির সঙ্গে পুলিশের কোরো সদস্য জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, চাঁদাবাজদের তালিকা করা হচ্ছে।

তাদের সঙ্গে পুলিশের কোরো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে সেই সদস্যদেরও তালিকাভুক্ত করা হবে। জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

ইরানের অস্ত্র উৎপাদন এক বছরে দ্বিগুণ হয়েছে: প্রতিরক্ষা মন্ত্রণালয়

সন্ত্রাস নির্মূলে পুলিশকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৫:১২:৫০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬