ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা Logo অর্থনীতি ঘুরে দাঁড়াতে বিনিয়োগের কোনো বিকল্প নেই : অর্থমন্ত্রী Logo বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন : ভূমিমন্ত্রী Logo বিপ্লবী ছাত্রনেতা থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী Logo ইউরোপের দাবানলে বেরিয়ে আসছে দুই বিশ্বযুদ্ধের লুকানো বিপদ Logo বেতন ছাড়াও যেসব সুবিধা পাবেন রাষ্ট্রপতি Logo খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার বাদী কাশেম মারা গেছেন Logo বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে প্রস্তুত ইরান Logo জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শ্রদ্ধা Logo চট্টগ্রামে আগুনে পুড়ল ৩ ফার্নিচারের দোকান

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে নৌকা বাইচে মুখরিত বুড়িগঙ্গা

ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ। খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত আয়োজিত এ প্রতিযোগিতায় ছয়টি দল অংশ নেয়।

শুক্রবার (২১ আগস্ট) মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে নৌকা বাইচের আয়োজন করা হয়। রাজধানীবাসীর মধ্যে ঢাকার প্রতি মমত্ববোধ, ভালোবাসা ও দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এ আয়োজন করে।

শুক্রবার দুপুর থেকেই বুড়িগঙ্গার দুই তীরে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ভিড় জমে। শত শত নৌকা ও ট্রলারে করে পরিবার-পরিজন নিয়ে নদীতে উপস্থিত হন নগরবাসী। তাদের উচ্ছ্বাস আর নৌকার সারিতে বুড়িগঙ্গা হয়ে ওঠে উৎসবমুখর।

প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার পিএস মাহমুদে পুরস্কার বিতরণ করা হয়।

নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে কাজ করছে সরকার। বুড়িগঙ্গা, বালু, ধলেশ্বরীসহ নদীগুলোকে দূষণমুক্ত রাখতে ওয়াসা, বিআরটিএ, পর্যটন করপোরেশনসহ সংশ্লিষ্ট সংস্থাসমূহকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে।’

তিনি বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরায় ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন। পাশাপাশি নদীর পাড় সৌন্দর্যবর্ধনের মাধ্যমে নগরবাসীর হাঁটা ও বিনোদনের উপযোগী পরিবেশ তৈরির কথা জানান।

প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আদি ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

ডিএসসিসির প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র‍্যালি, নাট্য উৎসব ও চলচ্চিত্র উৎসবসহ নানা কর্মসূচির আয়োজন করা হচ্ছে। পাশাপাশি কামরাঙ্গীরচরে আট লেনের সড়ক ও নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়েছে। তিনি নগরবাসীকে পরিচ্ছন্নতা বজায় রাখা ও বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।

এবারের নৌকা বাইচে প্রথম পুরস্কার পেয়েছে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় হয়েছে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল। তৃতীয় পুরস্কার অর্জন করেছে মাদারীপুরের আনিসুর রহমানের দল।

অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় দাঁত হারালেন বিএনপি নেতা

ঢাকার ৪১৬ বছর পূর্তিতে নৌকা বাইচে মুখরিত বুড়িগঙ্গা

আপডেট সময় ০১:৫৪:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬