ঢাকা ০১:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর শ্রদ্ধা Logo ৬ হাজার রুপির দেনাই কি কঙ্গনার সহশিল্পীর মৃত্যুর কারণ? Logo পে স্কেলের দ্রুত প্রজ্ঞাপন জারি নিয়ে রাষ্ট্রপতির সুদৃষ্টি চাইলেন সরকারি কর্মচারীরা Logo ২৮ রানে ৫ উইকেট হারালো অস্ট্রেলিয়া, ম্যাচে ফিরলো বাংলাদেশ Logo দল থেকে বাদ পড়লেন কারাগারে থাকা ভারতীয় ক্রিকেটার অভিষেক Logo অস্বস্তিকর প্রশ্নে সাংবাদিকের ওপর ক্ষিপ্ত ট্রাম্প Logo খাগড়াছড়িতে আকস্মিক বন্যা, নিম্নাঞ্চল প্লাবিত Logo সাংবাদিককে হুমকির অভিযোগ, থানায় জিডি Logo সামরিক নীতি ‘প্রতিরক্ষামূলক’ থেকে ‘আক্রমণাত্মক’ করছে ইরান

গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল হয়ে প্রায় সোয়া দুই ঘণ্টা আটকে থাকার পর দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েন ট্রেনটির যাত্রীরা।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি গফরগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছালে ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে ত্রুটি মেরামত শেষে সকাল ১০টা ৪৮ মিনিটে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।

তিনি জানান, গফরগাঁও স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

পরে চালক, পরিচালক ও রেলওয়ের কর্মীরা কাজ করে ত্রুটি মেরামত করেন। এরপর সকাল ১০টা ৪৮ মিনিটে ট্রেনটির চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরো জানান, ইঞ্জিন বিকল হওয়ায় গফরগাঁও স্টেশনের ২ নম্বর লাইন কিছু সময়ের জন্য ব্লক হয়ে যায়। তবে ১ নম্বর লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে অন্যান্য ট্রেনের চলাচল স্বাভাবিক ছিল।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯

গফরগাঁওয়ে ইঞ্জিন বিকল, সোয়া দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আপডেট সময় ১২:১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬