ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ Logo বগুড়ায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, স্থানীয়দের আনন্দ মিছিল Logo সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না: তথ্যমন্ত্রী Logo সরকারের মধ্যে কিছু লোক গুপ্ত থেকে সরকারের ক্ষতি করছে : বাকৃবি উপাচার্য Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ Logo সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র Logo বাংলাদেশের মানুষকে পানিতে মারার চক্রান্ত করেছে ভারত: রিজভী Logo বাঁধ মেরামত ও দুর্যোগ মোকাবিলায় ১৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে Logo হজের বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন Logo বাকহুইটের ফলন বাড়াতে আধুনিক জিনোমিক্স নিয়ে হাবিপ্রবিতে আন্তর্জাতিক সেমিনার

ফরিদপুরে বাবাকে হাসপাতালে নেওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেলো মেয়ের

ফরিদপুরের মধুখালীতে অসুস্থ বাবাকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শুকলা বিশ্বাস (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন নিহতের বাবা ও বড় বোন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মধুখালী উপজেলার বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকলা বিশ্বাস মাগুরার শ্রীপুর উপজেলার চাকদা লাঙ্গলবাদ গ্রামের মনোহর বিশ্বাসের মেয়ে। দুর্ঘটনায় মনোহর বিশ্বাস (৮৫) ও তার অন্য মেয়ে পারুল বিশ্বাস (৪৫) আহত হয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অসুস্থ মনোহর বিশ্বাসকে মাইক্রোবাসে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তার দুই মেয়ে। পথে মধুখালীর রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মাগুরাগামী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শুকলা বিশ্বাস ঘটনাস্থলে নিহত হন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, দুই মেয়ে তার বাবাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মাইক্রোবাসটি বামপাশ দিয়ে না গিয়ে ডান পাশের লেন দিয়ে যাওয়ার কারণে মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি আটক করা হয়েছে। 

বাংলা৭১নিউজ/এসএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্য দেশ হিসেবে স্বীকৃতি পেল বাংলাদেশ

ফরিদপুরে বাবাকে হাসপাতালে নেওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেলো মেয়ের

আপডেট সময় ০৪:১৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫