ঢাকা ১০:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী Logo বাংলাদেশি শরণার্থীদের নাগরিকত্ব দেবেন অমিত শাহ Logo অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় : শিক্ষামন্ত্রী Logo রাজধানীতে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধারের মামলায় ৫ আসামির রিমান্ড Logo ছানিপড়া রোগীদের বিনা মূল্যে চিকিৎসা দিল জিয়াউর রহমান ফাউন্ডেশন Logo টানা ২৫ মৌসুমে গোল করে নতুন বিশ্ব রেকর্ড রোনালদোর Logo ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক Logo গণহত্যার অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি তুরস্কের Logo জেনেভা ক্যাম্পের কথিত ‘মাদক সম্রাট’ সেলিম ৩ দিনের রিমান্ডে Logo এক্সিলারেটের টার্মিনাল চালু, বাড়ল এলএনজি সরবরাহ

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব

রাজধানী হিসেবে ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে নগরবাসীর মাঝে শহরের ঐতিহ্য ও মমত্ববোধ জাগ্রত করতে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৩টায় বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ৬টি দল অংশ নেয়। প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাটে নোঙর করা শতবর্ষী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

নৌকাবাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, নৌপরিবহণ এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ‘ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল নিরাপদ ও সচল রাখতে সরকার কাজ করছে।

বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরী নদীকে পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।’

নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের জন্য ভ্রমণের উপযোগী পরিবেশ তৈরির কথাও উল্লেখ করেন তিনি।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকার ঐতিহ্য রক্ষা এবং সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে নগরবাসীর সম্পৃক্ততা জরুরি। কামরাঙ্গীরচর এলাকায় ৮ লেনের সড়ক ও দৃষ্টিনন্দন হাঁটার পথ নির্মাণসহ চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কথাও তুলে ধরেন তিনি।

নৌকাবাইচকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকেই বুড়িগঙ্গার দুই তীরে হাজার হাজার মানুষের ঢল নামে। পরিবার-পরিজন নিয়ে ট্রলার ও নৌকায় ভেসে নগরবাসী প্রতিযোগিতা উপভোগ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এতে প্রথম স্থান অর্জন করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল, দ্বিতীয় স্থান অর্জন করে সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় স্থান অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ও ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনুসহ ডিএসসিসি ও বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

অল্প সময়ে জনগণের সব প্রত্যাশা পূরণ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী

রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তিতে বুড়িগঙ্গায় নৌকাবাইচ উৎসব

আপডেট সময় ০৭:২৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬