ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সব কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের জন্য একগুচ্ছ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ আগস্ট) অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমির সই করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য সেবা বিভাগ পরিদর্শনে দেয়া অনুশাসনের অগ্রগতি সংক্রান্ত স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সভাপতিত্বে গত রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় গৃহীত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নিম্নবর্ণিত নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো-

১) স্বাস্থ্য অধিদপ্তরাধীন সব স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে বায়োমেট্রিক মেশিন চালু বা সচল করতে হবে এবং কর্মকর্তা ও কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা নিশ্চিত করতে হবে।

২) সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও হাসপাতালে বায়োমেট্রিক ফেস রিকগনিশন (Biometric Face recognition) প্রযুক্তি চালু করতে হবে।

৩) স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ও হাসপাতালে কর্মরত সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে।

৪) সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও হাসপাতালের আয়ন ব্যয়ন কর্মকর্তারা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করে তাদের বেতন বিল অগ্রায়ন করবেন।

৫) কোনো চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী কর্মস্থলে অনুপস্থিত থাকলে তার অনুপস্থিতির বিষয়টি নিষ্পত্তি না করা পর্যন্ত বেতন বিল অগ্রায়ন করা যাবে না।

৬) সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও হাসপাতালগুলোয় কর্মকর্তা ও কর্মচারীদের ই-হাজিরা সংক্রান্ত রিপোর্ট প্রতি সপ্তাহে অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বরাবর প্রেরণ করতে হবে।

এসব নির্দেশনায় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আপডেট সময় ১১:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬