ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ব্রিটিশ হাইকমিশনের অভিনন্দন Logo ক্যান্সার ফিরে আসা ঠেকাতে নতুন ভ্যাকসিন Logo কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত শেষ, শনিবারের মধ্যে দেশে পাঠানোর প্রস্তুতি Logo মহাকবি হোমার কি সত্যিই অন্ধ ছিলেন ? Logo রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অধ্যাপক ইউনূসের শুভেচ্ছাবার্তা Logo রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেয়ার কারণ জানালেন রুমিন ফারহানা Logo নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার Logo ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’: স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাষ্ট্রপতি হয়ে সবাইকে বুকে টেনে নিলেন ফখরুল Logo নতুন রাষ্ট্রপতির শপথ শুক্রবার সন্ধ্যায়

এমপির গাড়িতে হামলা : স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজন রিমান্ডে

সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ ও তাড়াশ) বিএনপির সংসদ সদস্য আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজনকে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রায়গঞ্জ আমলি আদালতের ম্যাজিস্ট্রেট শুনানি শেষে এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্তরা হলেন রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির (মুত্তাকিন) (৪২), ক্যাফে ফাস্ট ফুডের দোকানদার রনতিথা গ্রামের বাবলু মিয়ার ছেলে আলমগীর হোসেন (২৫)।

সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানি বলেন, এমপির গাড়িতে হামলা মামলার কারাগারে থাকা দুই আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত প্রত্যেককে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট সন্ধ্যায় উপজেলার ধানগড়া বাজারে টিটিসির ভবন নির্মাণসংক্রান্ত এক মতবিনিময়সভা থেকে বেরিয়ে আসার পর এমপি আয়নুল হকের গাড়িতে হামলা করা হয়।

এতে এমপি অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতা শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে। এরা সবাই এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মী।

এদের মধ্যে দুজন কারাগারে রয়েছেন। আর জামিন পেয়েছেন চারজন। বাকিরা পলাতক রয়েছেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ব্রিটিশ হাইকমিশনের অভিনন্দন

এমপির গাড়িতে হামলা : স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুজন রিমান্ডে

আপডেট সময় ০৭:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬