ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী-কে দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএনপি’র গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী এই মনগেনীত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই মনোনয়ন অবিলম্বে কার্যকর হবে। সকলের জ্ঞাতার্থে ও দলের কার্যক্রম আরও গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

রুহুল কবির রিজভী কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজজীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স এবং পরবর্তীতে এলএলবি ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি তুখোড় রাজনীতির সাথে যুক্ত ছিলেন।

আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি ছাত্রদলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব সফলভাবে পালন করেছেন।

ছাত্ররাজনীতি সফলভাবে শেষ করে তিনি মূলধারার বিএনপিতে যোগ দেন। দীর্ঘদিন ধরে তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে রুহুল কবির রিজভী তাঁর আপসহীন নেতৃত্ব, নিয়মিত দলীয় কর্মসূচি পালন এবং রাজপথে সোচ্চার ভূমিকার জন্য সুপরিচিত। দীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সরকারের কঠোর রাজনৈতিক পরিস্থিতির কারণে তাঁকে বহুবার কারাবরণ করতে হয়েছে এবং আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচবি

Tag :

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

আপডেট সময় ০৭:২৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬