রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দেশের ৫ জেলায় হঠাৎ বন্যার শঙ্কা সংসদে সাইবার সুরক্ষা আইন সংশোধনে বিল উত্থাপন, জুয়ার ধারা বিলুপ্ত ফেনীতে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী ‘সম্মিলিত উদ্যোগে টেকসই অঙ্গদান ও কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব’ করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী

আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ, ৩ জেলেকে অপহরণ

টেকনাফ প্রতিনিধি:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। একইসঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করা হয়েছে আরও তিনজনকে।

সোমবার (১২ মে) বিকেলে এই ঘটনা ঘটে। অপহৃত তিন জেলে হলেন হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া এলাকার সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)। গুলিবিদ্ধ হয়েছেন শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা হেদায়েত উল্লাহ (১৭) ও মো. হোসেন (১৬)। 

স্থানীয়রা জানান, ওই পাঁচ জেলে সবাই বাংলাদেশের জলসীমার ভেতরেই মাছ ধরছিলেন। স্থানীয় জেলেরা জানান, নাফ নদীর সাবরাং সীমান্ত এলাকায় একটি মাছ ধরার নৌকাকে লক্ষ্য করে গুলি চালায় আরাকান আর্মির সদস্যরা। এতে দুজন গুলিবিদ্ধ হন এবং অপর তিনজনকে ধরে নিয়ে যাওয়া হয়। বাকি জেলেরা গুলিবিদ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলা৭১নিউজ/এসএবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com