ঢাকা ০৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী Logo চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন Logo সংসদ সদস্যরা দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও বিরোধীদলীয় নেতা Logo রাষ্ট্রপতির শপথগ্রহণের সঙ্গে সঙ্গেই এমপি ও মন্ত্রীপদ শূন্য হবে : চিফ হুইপ Logo রাষ্ট্রপতি নির্বাচনে ভোট শুরু Logo গ্যাস সংকটে আশুলিয়ার একাধিক কারখানায় উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের শঙ্কা Logo সাতছড়ির জঙ্গলে মাটির নিচ থেকে ৬ পিস্তল, ৭ ম্যাগাজিন ও গুলি উদ্ধার Logo কলকাতায় ৭ বাংলাদেশির মৃত্যুতে ভারতীয় হাইকমিশনারের দুঃখপ্রকাশ Logo জিডি করে বাড়ি ফেরার পথেই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম

ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামোর মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার গণভোটের রায়ের সাথে প্রতারণা করেছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, সরকার আমাদের যাবতীয় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সাথে প্রতারণা করেছে। তারা সারা দেশে দলীয়করণ করছে। প্রশাসনের সকল জায়গায় এবং এখন রাষ্ট্রপতি নির্বাচনেও এক প্রকার দলীয়করণের মাধ্যমেই দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতিকে নির্বাচিত করছেন। যেখানে স্বাধীনভাবে কোনো ভোট দেওয়ার সুযোগ নেই, তারা নিজেরাই বলে দিচ্ছে। ফলে তারা গণতন্ত্রের পক্ষে আছে বলে আমরা মনে করছি না।

তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার যে ভারসাম্য থাকার কথা, দেশ সে ধরনের ভারসাম্যের দিকে এগোতে পারছে না।

তবে গণতন্ত্রের প্রতি নিজেদের অবস্থান স্পষ্ট করতেই বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানান নাহিদ ইসলাম। তার ভাষায়, জনগণের কাছে একটি বার্তা দেওয়া এবং রাষ্ট্রপতি নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার লক্ষ্যেই বিরোধী দল প্রার্থী দিয়েছে।

নাহিদ ইসলাম বলেন, সরকার প্রয়োজনীয় সংস্কার না করলেও বিরোধী দল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। এর ফলে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা তৈরি হবে, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে মানুষের সচেতনতা বাড়বে এবং গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি বিরোধী দলের অবস্থানও স্পষ্ট হবে।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

৭০ অনুচ্ছেদে পরিবর্তন এনেই পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যাসিবাদী ব্যবস্থার আলোকেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে: নাহিদ ইসলাম

আপডেট সময় ০১:৩৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬