ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি Logo গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের Logo নতুন পরিচয়ে বিজয় সেতুপতি Logo দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর Logo চার বিশ্ববিদ্যালয় ও কৃষিগুচ্ছে ভর্তির তোড়জোড়, আজ শুরু আবেদন Logo পিরোজপুরে ৩ যুবকের দাফন-সৎকার সম্পন্ন, একসঙ্গে দুই খালাতো ভাইয়ের জানাজা Logo মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন মাহি Logo গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন Logo ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২

বৃক্ষরোপণের ফলে দেশে সবুজ বনায়ন বৃদ্ধি পাচ্ছে : আমানউল্লাহ

বৃক্ষরোপণের ফলে দেশে সবুজ বনায়ন বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান। তিনি বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে দেশের মানুষ ব্যাপকভাবে বৃক্ষরোপণে অংশ নিচ্ছে।

তার নির্দেশনায় বাংলাদেশ একটি সবুজ ও পরিবেশবান্ধব দেশে পরিণত হবে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জের তারানগরে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমানউল্লাহ বলেন, ‘বিএনপি যা বলে, তা করে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকার তা বাস্তবায়নে সফল হয়েছে।

দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রতিবছর পাঁচ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এভাবে আগামী পাঁচ বছরে দেশে মোট ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে।

জাউলাপাড়া গ্রিনভিউ সোশ্যাল ডেভেলপমেন্টের সভাপতি মো. আশরাফুল আলম খান জুয়েলের সভাপতিত্বে এতে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনির, ছাত্রদল নেতা হাজী সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বৃক্ষরোপণের ফলে দেশে সবুজ বনায়ন বৃদ্ধি পাচ্ছে : আমানউল্লাহ

আপডেট সময় ০৬:৫৮:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬