ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ Logo ডর্টমুন্ডের বিপক্ষে আর্সেনাল ও নাপোলির কাছে জয়বঞ্চিত ম্যানসিটি Logo গ্রামীণ ব্যাংকে হামলা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণার দাবি নাহিদের Logo নতুন পরিচয়ে বিজয় সেতুপতি Logo দাম নিয়ন্ত্রণে খেজুর, আপেল, কমলায় শুল্ক কমাল এনবিআর Logo চার বিশ্ববিদ্যালয় ও কৃষিগুচ্ছে ভর্তির তোড়জোড়, আজ শুরু আবেদন Logo পিরোজপুরে ৩ যুবকের দাফন-সৎকার সম্পন্ন, একসঙ্গে দুই খালাতো ভাইয়ের জানাজা Logo মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন মাহি Logo গোপালগঞ্জে সহিংসতা: গোয়েন্দা জালে আওয়ামী ঘরানার ১০১ জনের লেনদেন Logo ইউক্রেনের দুই শহরে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ২

ডেমরায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দুজন রিমান্ডে

ঢাকার ডেমরা থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ‘দাওলাতুল ইসলাম’-এর দুই সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত। গ্রেপ্তাররা হলেন—জুয়েল ভূইয়া ওরফে ওস্তাদ (২৭) ও মো. আরিফ চৌধুরী (২৪)।

সোমবার (১৭ অগাস্ট) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই মহিন উদ্দিন বলেন, ‘আদালত জুয়েল ভূইয়াকে তিন দিন এবং আরিফ চৌধুরীকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এসআই মো. রফিকুল ইসলাম দুই আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

আবেদনে বলা হয়, রবিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এটিইউ জানতে পারে, জননিরাপত্তা বিপন্ন করা ও প্রজাতন্ত্রের সম্পত্তির ক্ষতিসাধনের লক্ষ্যে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে বিস্ফোরক দ্রব্যসহ ডেমরা থানার সারুলিয়া এলাকায় কয়েকজন অবস্থান করছে।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সারুলিয়া পশ্চিম বক্সনগর নিঝুমবাগ এলাকার গরিবের নেওয়াজ মসজিদ রোডে ৬৭ নম্বর ওয়ার্ডের একটি চায়ের দোকানের সামনে দুই আসামির অবস্থান শনাক্ত করা হয়।

পুলিশের দাবি, অভিযান চালিয়ে জুয়েল ভূইয়াকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় আরিফ চৌধুরী পালানোর চেষ্টা করলে প্রায় ৮-১০ গজ দূরে গিয়ে তাকেও গ্রেপ্তার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি তাজা ডেটোনেটর বোমা উদ্ধার করা হয়।

বোমা দুটি জননিরাপত্তার জন্য হুমকি হওয়ায় ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেগুলো নিষ্ক্রিয় করে।

পুলিশ পরে আসামিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি গ্যাস লাইটসহ বিভিন্ন আলামত জব্দ করে। জব্দ করা মোবাইল ফোনের তথ্য ও অন্যান্য আলামত তদন্তে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।

রিমান্ড আবেদনে পুলিশ আরো দাবি করেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা নিজেদের ‘দাওলাতুল ইসলাম’-এর সক্রিয় সদস্য বলে জানিয়েছে। সংগঠনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জননিরাপত্তা বিঘ্নিত করা, দেশকে অস্থিতিশীল করা এবং নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার উদ্দেশ্যে তারা ঘটনাস্থলে একত্রিত হয়েছিল বলে পুলিশ দাবি করেছে।

মামলার প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার, পলাতক আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ এবং নাশকতার পরিকল্পনার বিষয়ে বিস্তারিত তথ্য জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

এ ঘটনায় অ্যান্টি টেররিজম ইউনিটের এসআই পলাশ আলী ডেমরা থানায় রবিবার মামলা দায়ের করেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ডেমরায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার দুজন রিমান্ডে

আপডেট সময় ০৬:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬