ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ? Logo উড্ডয়নের আগমুহূর্তে বিমানের উইন্ডস্ক্রিনে ফাটল, নেপালে আটকা ১২৭ যাত্রী Logo ৬ মাস পূর্তি, গণমাধ্যমের মুখোমুখি হবেন সরকারের কর্তা ব্যক্তিরা Logo ১০০তম জন্মদিন উদযাপনে নাতির সাথে আকাশ থেকে ঝাঁপ দাদির Logo ঘুমের মধ্যেই মারা গেলেন ২৭ বছর বয়সী অভিনেত্রী Logo দেশের সব জেলা প্রশাসকের জন্য ১৪ নির্দেশনা Logo ২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ Logo ফ্যাসিস্ট আমলে শিক্ষাব্যবস্থায় চরম ধস নেমেছিল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo শোলাকিয়া ঈদগাহ ময়দানের উন্নয়নে ১৭ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী Logo ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত

মৎস্য খাতে অবদানের জন্য ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় পদক দিলেন প্রধানমন্ত্রী

রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর কেন্দ্রীয় কর্মসূচি।

রোববার (১৬ আগস্ট) উপজেলার আচমিতা ইউনিয়নের জর্জ ইনস্টিটিউট মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ১৩টি ক্যাটাগরিতে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হয় জাতীয় মৎস্য পদক-২০২৬ (স্বর্ণপদক)।

মৎস্য উৎপাদন, হ্যাচারি, রপ্তানি, গবেষণা, সংরক্ষণ ও তরুণ উদ্যোক্তা—মৎস্য খাতের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী।

মাছের রেণু উৎপাদন ক্যাটাগরিতে যশোরের ন্যাশনাল ফিশ হ্যাচারি, পোনা উৎপাদনে নোয়াখালীর আলাউদ্দিন ফিশারিজ, দেশীয় ছোট মাছ উৎপাদনে নেত্রকোনার এমএ হাশেম অ্যাগ্রো ফার্ম, কার্পজাতীয় মাছ উৎপাদনে ফেনীর ডা. আশরাফ ফিশারিজ এবং পাঙাশ, তেলাপিয়া ও কই মাছ উৎপাদনে বগুড়ার জিএম মৎস্য খামার পদক লাভ করেছে।

গলদা, বাগদা ও দেশীয় অন্যান্য প্রজাতির চিংড়ি উৎপাদনে পটুয়াখালীর থ্রি স্টার গলদা হ্যাচারি ও সাতক্ষীরার লিটু মৎস্য খামার এবং মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানিতে খুলনার টোটাল ফুড প্রসেসিং প্রাইভেট লিমিটেড ও সাতক্ষীরার একোয়া ম্যাক্স লিমিটেডকে পুরস্কৃত করা হয়।

মৎস্য সম্পদ গবেষক ও বিজ্ঞানী ক্যাটাগরিতে যৌথভাবে জাতীয় মৎস্য পদক পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ সগির আহমেদ।

এছাড়া মৎস্য আবাসস্থল সংরক্ষণ ও ব্যবস্থাপনায় নীলফামারীর কুণ্ডল মৎস্যজীবী সমবায় সমিতি, মৎস্য সম্পদ উন্নয়নে প্রান্তিক জনগোষ্ঠী ক্যাটাগরিতে মো. শাহজাহান এবং যুব উদ্যোক্তা ক্যাটাগরিতে নাটোরের মো. মনিরুজ্জামান মুন্না জাতীয় মৎস্য পদক অর্জন করেন।

পদকপ্রাপ্তরা প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণের পর পদকপ্রাপ্তদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ফটোসেশনে অংশ নেন। এ সময় কয়েকজন পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি তাদের অনুভূতি প্রকাশ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, মৎস্যজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/জেএস

Tag :

আলেকজান্ডারকে কি সত্যিই বিষ খাইয়ে মারা হয়েছিল ?

মৎস্য খাতে অবদানের জন্য ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জাতীয় পদক দিলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:৪৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬