ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রদ্রিকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাব

রদ্রিকে দলে নিতে বার্সেলোনার প্রস্তবা ফিরিয়ে দিয়েছিল ম্যানচেস্টার সিটি। এবার দ্বিতীয় প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে ইংলিশ ক্লাবটি। স্প্যানিশ মিডফিল্ডারের জন্য ৫১.৩ মিলিয়ন পাউন্ডের সঙ্গে আরও ৫ মিলিয়ন পাউন্ড অ্যাড-অনসহ মোট ৫৬.৩ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছিল কাতালান ক্লাবটি। তবে সেটিকে ‘অগ্রহণযোগ্য’ বলে ফিরিয়ে দিয়েছে সিটি।

ধারণা করা হয়েছিল বার্সেলোনার দ্বিতীয় প্রস্তাবেই রদ্রির দলবদল সম্পন্ন হয়ে যাবে। কিন্তু ইংলিশ ক্লাবটি তাদের অবস্থানে অনড় থেকে জানিয়ে দিয়েছে, রদ্রিকে পেতে হলে বার্সাকে ৭০ মিলিয়ন পাউন্ড পরিশোধ করতে হবে।

এখন দেখার বিষয়, বার্সেলোনা নতুন করে আরও বড় প্রস্তাব দেয় কি না, নাকি রদ্রির ভবিষ্যৎ নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে অপেক্ষা করে।

দীর্ঘদিন ধরেই রদ্রি সিটির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। তার সময়ে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা ও ২০২২-২৩ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে ক্লাবটি। তবে আগামী বছরের জুনে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া এই স্প্যানিশ মিডফিল্ডার নতুন চুক্তিতে আগ্রহী নন বলে জানা গেছে।

রদ্রি চলে গেলে তার জায়গা পূরণ করতে চেলসির এনজো ফার্নান্দেজকে দলে নিতে চায় সিটি। তবে আর্জেন্টাইন মিডফিল্ডারের জন্য চেলসি ১২০ মিলিয়ন পাউন্ড মূল্য নির্ধারণ করেছে। এমনকি শুক্রবার বিকেল ৫টার মধ্যে সেই মূল্য পরিশোধ করা হলেই কেবল ফার্নান্দেজকে ছাড়ার বিষয়টি বিবেচনা করবে বলে সিটিকে জানিয়েছে তারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

রদ্রিকে পেতে বার্সার দ্বিতীয় প্রস্তাব

আপডেট সময় ০৭:৫৩:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬