ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি

নোয়াখালীর বেগমগঞ্জে জোড়া খুনের মামলায় প্রধান আসামি সবুজকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পারুল ও ফরহাদ নামের দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নোয়াখালীর অতিরিক্ত দায়রা জজ-দ্বিতীয় আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২ এপ্রিল জগদীশপুর গ্রামের মনু মিঝি বাড়িতে পুকুরের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ওপর গুলি চালানো হয়। এতে সেতারা বেগম ও খলিল নিহত হন। আহত হন আরো পাঁচজন।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় দেন। তবে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে।

নোয়াখালী জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল জানান, রায়ে আমরা সন্তোষ। অপরাধীর যথাযথ সাজা হয়েছে।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ। তিনি জানান, তারা ন্যায়বিচার পায়নি। তাই প্রতিকার পেতে উচ্চ আদালতে যাবেন তারা।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

নোয়াখালীতে জোড়া খুনের মামলায় একজনের ফাঁসি

আপডেট সময় ০৭:২৯:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬