ঢাকা ০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি থাকলে দেশকে উন্নত করা সম্ভব নয় : এমপি জিন্নাহ কবির Logo শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান, বিচারেও মুখোমুখি হতে বললেন সোহেল তাজ Logo মার্কিন শুল্কের জবাবে পাল্টা ব্যবস্থা ব্রাজিলের Logo রংপুরে গ্যারেজ মালিক হত্যার রহস্য উদঘাটন, প্রাক্তন স্ত্রীসহ গ্রেপ্তার ৩ Logo দাপট দেখিয়ে চালকের আসনে বাংলাদেশ, জয়ের আশা ছাড়ছে না অস্ট্রেলিয়া Logo ১৫ আগস্ট ঘিরে ঢাকায় ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা Logo আমিরাতের দুই জাহাজে হামলা, ইরানকে দায়ী করল আবুধাবি Logo ভারতের নাম প্রত্যাহার, আসিয়ান কাপে খেলার পথে বাংলাদেশ Logo ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী Logo ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

প্রশ্নপত্র ফাঁসসহ ভারতে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগে ঝাড়খণ্ড বিধানসভা অভিমুখে করা শিক্ষার্থীদের মিছিলকে কেন্দ্র করে ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে ভারতীয় পুলিশ।

রাঁচির পুলিশ সুপার পরশ রানা জানান, নিষেধাজ্ঞামূলক আদেশ অমান্য, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে এসব ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি আরো বলেন, ১০ আগস্ট বিধানসভা অভিমুখে শান্তিপূর্ণ মিছিল ব্যাহত করার অভিযোগে বিধানসভা থানায় ৩০০ অজ্ঞাত দুষ্কৃতকারীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।’

এ বিষয়ে হাটিয়া মহকুমা পুলিশ কর্মকর্তা (এসডিপিও) নীরজ কুমার জানান, ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করার কাজ চলছে। মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে।

প্রসঙ্গত, গত সোমবার ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচিতে বিধানসভা অভিমুখে মিছিলের সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন ছাত্র বিক্ষোভকারীরা।

তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটার পাশাপাশি জলকামান ব্যবহার করে।

যদিও ওই দিন বিভিন্ন সরকারি নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়মের কারণে নিজেদের কর্মজীবন অনিশ্চয়তায় পড়েছে বলে অভিযোগ করে ছাত্ররা বিধানসভা ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিলেন।

বাংলা৭১নিউজ/আরএইচ

Tag :

মাদক, চাঁদাবাজি ও দুর্নীতি থাকলে দেশকে উন্নত করা সম্ভব নয় : এমপি জিন্নাহ কবির

ভারতে শিক্ষার্থীদের আন্দোলন, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৪:৪৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬