মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের উপকূল এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের উপকূল এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১২ আগস্ট) এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। আনাদোলু এজেন্সির খবর।
ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এল সালভাদরের চিরিলাগুয়া শহর থেকে প্রায় ৬৯ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে। ভূমিকম্পটির গভীরতা ছিল ৫৬ দশমিক ৮ কিলোমিটার।
তবে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
বাংলা৭১নিউজ/আরএইচ























